ঢাকা, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩
২০২৬ বিশ্বকাপে মেসি খেলবেন কি না, যা জানালেন কোচ স্কালোনি
ডুয়া ডেস্ক: সোনালি ট্রফির জন্য ৩৬ বছর অপেক্ষা ছিল আর্জেন্টিনার মানুষের। সেই দীর্ঘ অপেক্ষার অবসান ঘটেছে ফুটবলের কিংবদন্তি লিওনেল মেসির হাত ধরে। এমন কোনো ট্রফি বা পুরস্কার নেই যা মেসি অর্জন করেননি, একমাত্র অধরা ছিল বিশ্বমঞ্চের ট্রফি। ২০২২ কাতার বিশ্বকাপ জিতে সেই আক্ষেপকে পূর্ণতা দিয়েছেন মেসি।
এখন আবার ২০২৬ সালের ফিফা ফুটবল বিশ্বকাপ সামনে, আর তাই প্রশ্ন উঠছে— আসলেই কি মেসি ওই টুর্নামেন্টে খেলবেন? বয়স এখন ৩৭, আগামী বছর ৩৮ হতে চলেছে। তার ফিটনেস নিয়ে নানা জল্পনা-কল্পনা চলছে।
অন্যদিকে মেসি ছাড়া বিশ্বজয়ী আর্জেন্টিনা দল বিশ্বকাপ বাছাইয়ের পরপর দুটি ম্যাচ জিতেছে। উরুগুয়ের বিপক্ষে জয়লাভের পর ব্রাজিলের বিপক্ষে ৪-১ গোলের বিশাল ব্যবধানে জিতেছে তারা। এ অবস্থায় প্রশ্ন উঠছে যেহেতু মেসিকে ছাড়া জয় তুলে নিতে শিখে গেছে আর্জেন্টিনা তাহলে আগামী বিশ্বকাপে মেসি খেলবেন কিনা এ নিয়ে সংশয় তৈরি হচ্ছে।
এই প্রসঙ্গে আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী কোচ লিওনেল স্কালোনি বলেছেন, "আমাদের হাতে যথেষ্ট সময় আছে, দেখা যাক কী হয়। একবারে একটি ম্যাচের বিষয়ে চিন্তা করতে হবে, না হলে সারা বছর এক বিষয় নিয়ে আলোচনা করতে হবে। যখন মেসির সময় আসবে, তখন সে নিজেই সিদ্ধান্ত নেবে। এ নিয়ে তাকে অযথা চাপ দেওয়া উচিত নয়।"
বিশ্বকাপ বাছাইয়ে ব্রাজিলকে ৪-১ গোলের বড় হার উপহার দিয়েছে আর্জেন্টিনা। মেসি মাংসপেশির সমস্যায় দুই ম্যাচের কোনোটিতেই খেলতে পারেননি। অন্যদিকে ক্লাব ইন্টার মিয়ামিতে বেশ কয়েকটি ম্যাচে তাকে সাইডলাইনে দেখা গেছে।
তবে মেসি দলে ফিরতে ইচ্ছুক বলে জানিয়েছেন সতীর্থ জুলিয়ান আলভারেজ। ব্রাজিলের বিপক্ষে ম্যাচ শেষে তিনি বলেন, "সম্ভবত, মেসি থাকলে আমরা আরও দুই-তিনটি গোল বেশি দিতে পারতাম।"
মেসির নিকটতম সতীর্থ রদ্রিগো ডি পল খেলা শেষে বলেন, "যখন নাম্বার ১০ আমাদের দলে থাকে তখন আমাদের দলটি সেরা হয়ে ওঠে। কারণ সে সর্বকালের সেরা।"
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের ভাইভার তারিখ প্রকাশ
- আজকের বাজারে স্বর্ণের দাম (৭ সেপ্টেম্বর)