ঢাকা, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩
দাখিল পরীক্ষার নতুন রুটিন প্রকাশ
ডুয়া ডেস্ক: দাখিল পরীক্ষা ২০২৫-এর সংশোধিত সময়সূচি (রুটিন) প্রকাশ করা হয়েছে। নতুন রুটিনে বাংলা প্রথম পত্র এবং উচ্চতর গণিত পরীক্ষার তারিখ পরিবর্তন করা হয়েছে।
মঙ্গলবার (২৬ মার্চ) মাদ্রাসা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসানের সই করা সংশোধিত রুটিনটি প্রকাশ করা হয়।
এতে উল্লেখ করা হয়েছে, বাংলা প্রথম পত্রের পরীক্ষা ২১ এপ্রিল অনুষ্ঠিত হবে, যেখানে আগের রুটিনে পরীক্ষা হওয়ার কথা ছিল ২০ এপ্রিল। আর উচ্চতর গণিতের পরীক্ষা নতুন রুটিনে ১৫ মে অনুষ্ঠিত হবে, যেখানে আগের তারিখ ছিল ১৩ মে। তাছাড়া ব্যবহারিক পরীক্ষার তারিখও পরিবর্তিত হয়েছে।
এর আগে ১৬ মার্চ মাদ্রাসা শিক্ষা বোর্ড জানিয়েছিল, ১৩ এপ্রিলের আরবি প্রথম পত্র পরীক্ষা ১৩ মে অনুষ্ঠিত হবে। এবার বাংলা প্রথম পত্র এবং উচ্চতর গণিত পরীক্ষার তারিখেও পরিবর্তন করা হয়েছে।
এই পরিবর্তন ছাড়া সংশোধিত রুটিনে পূর্বের রুটিনের সব তারিখ এবং সময় অপরিবর্তিত রয়েছে। তত্ত্বীয় পরীক্ষা শেষ হওয়ার পর ১৬ মে থেকে ব্যবহারিক পরীক্ষা শুরু হবে এবং ২০ মের মধ্যে তা শেষ করতে হবে।
দাখিল পরীক্ষা ১০ এপ্রিল থেকে শুরু হবে। একই দিন মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষাও শুরু হবে। প্রথম দিনে কোরআন মাজিদ ও তাজভিদ বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হবে।
এবার মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে ২,৯৪,৭২৬ জন শিক্ষার্থী দাখিল পরীক্ষা এবং কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে ১,৪৩,৩১৩ জন শিক্ষার্থী এসএসসি (ভোকেশনাল) ও দাখিল (ভোকেশনাল) পরীক্ষায় অংশ নেবেন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদনের সময় বাড়ল
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- পে স্কেলের গেজেট প্রকাশ নিয়ে যা জানা গেল
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৫ সেপ্টেম্বর)
- আরও ৯০ দিন মেয়াদ বাড়ল ডাকসুর
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি