ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩
যে সংগঠনকে ‘ভুয়া’ আখ্যা দিলেন রুহুল কবির রিজভী
ডুয়া নিউজ : একটি স্বার্থান্বেষী মহল বাংলাদেশ ‘জাতীয়তাবাদী সংগ্রাম পরিষদ’ নামে একটি ভুয়া সংগঠন করে প্রতারণা ও অবৈধ কর্মকাণ্ড চালাচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী।
আজ শনিবার (২২ মার্চ) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এ কথা বলেন।
বিবৃতিতে রুহুল কবির রিজভী জানান, “তথাকথিত এই সংগঠনটি রবিবার (২৩ মার্চ) জাতীয় প্রেসক্লাবে ইফতার মাহফিলেরও আয়োজন করেছে।”
সংগঠনটিকে অবৈধ আখ্যায়িত করে এর সঙ্গে কোনও ধরনের সম্পর্ক না রাখতে বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান তিনি।
হুঁশিয়ারি উচ্চারণ করে বিএনপির এই নেতা বলেন, “যাদের সঙ্গে এই সংগঠনের সংশ্লিষ্টতা পাওয়া যাবে, তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।”
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- আগামী ১০ বছরে যেসব চাকরির চাহিদা বাড়বে, জেনে নিন
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- ছাত্রের সঙ্গে শিক্ষিকার শারীরিক সম্পর্ক, ৭ বছরের জেল