ঢাকা, বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩
‘গণহত্যাকারী আওয়ামীলীগ নিষিদ্ধকরণ মঞ্চ’র আত্মপ্রকাশ
ঢাবি প্রতিনিধি: আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে ‘গণহত্যাকারী আওয়ামীলীগ নিষিদ্ধকরণ মঞ্চ' নামে একটি নতুন প্লাটফর্মের আত্মপ্রকাশ ঘটেছে। আজ শুক্রবার ( ২১ মার্চ) বিকাল সোয়া চারটায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে এই প্লাটফর্ম ঘোষণা করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষার্থী এবি জুবায়ের।
তিনি বলেন, আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে এই প্লাটফর্ম আন্দোলন চালিয়ে যাবে। যতদিন পর্যন্ত এই সরকার আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণা করবে না ততদিন পর্যন্ত এই প্লাটফর্ম আন্দোলন চালিয়ে যাবে।
আগামীকাল শনিবার বিকাল পাঁচটায় রাজু ভাস্কর্যের পাদদেশে আওয়ামী লীগ নিষিদ্ধ ও গণহত্যার দাবিতে এই মঞ্চের উদ্যোগে অবস্থান কর্মসূচি পালন করার ঘোষণা দেয়া হয়। কর্মসূচি ঘোষণা করেন বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের শিক্ষার্থী মোসাদ্দেক আলী ইবনে মোহাম্মদ। তিনি বলেন, ‘আওয়ামীলীগ নিষিদ্ধ না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে।’
ঢাবি শিক্ষার্থী এবি জুবায়ের বলেন, সাত আট মাস হয়ে গেল অথচ আজকে এই সময়ে এসেও আমাদের আওয়ামীলীগের নিষিদ্ধের দাবিতে রাস্তায় নামতে হলো। এই সরকারের উচিত ছিলো গণহত্যার দায়ে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা। তারা এতো বড় গণহত্যা চালালো অথচ তাদের মধ্যে কোন অনুশোচনা নেই। এই আওয়ামীলীগকে নিষিদ্ধ করা ছাড়াই সরকারের আর কোন সুযোগ নেই। আমরা জুলাইয়ের জনতা আপনার (প্রধান উপদেষ্টা) সাথে আছি। আপনি প্রয়োজনে গণভোটের আয়োজন করুন, এই দেশের মানুষ রায় দিবে এই দেশে আর আওয়ামীলীগের রাজনীতি চলবে না।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- মাস্টারদা সূর্য সেন হল অ্যালামনাইয়ের নতুন কমিটি ঘোষণা, সভাপতি ডাবলু, সাধারণ সম্পাদক পলাশ
- ৬.৬ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৬ অক্টোবর)
- নিউজিল্যান্ডে বাংলাদেশি শিক্ষার্থীদের ৭০ শতাংশের ভিসা প্রত্যাখ্যান, বাড়ছে উদ্বেগ
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে মাস্টার্সে ভর্তির আবেদন শুরু আজ
- ২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস
- বাংলাদেশকে ৩০৫ রানের লক্ষ্য দিল আফগানিস্তান, জবাবে ১৬৯ রান
- বিআইডব্লিউটিসি ও মেরিটাইম ইউনিভার্সিটির মধ্যে সমঝোতা স্মারক সই
- সৌদি আরবে দুই বাংলাদেশির মৃ/ত্যুদণ্ড কার্যকর
- সালাহউদ্দিন আহমেদের জানাজায় প্রধানমন্ত্রী তারেক রহমান
- খুলনায় ৩০ কেজি ধানে তৈরি দুর্গাপ্রতিমা দেখতে ভিড়
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৩ অক্টোবর)
- শনিবার ঢাকায় বন্ধ যেসব মার্কেট ও দোকানপাট
- হরমুজে জাহাজডুবি, সাগরে ভাসছে আইফোন
- সালাহউদ্দিন আহমেদের মৃ/ত্যুতে রাজনীতিতে শূন্যতা তৈরি হয়েছে: রিজভী