ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩
হামজা চৌধুরীকে নিয়ে যা বললেন ভারতের কোচ
ডুয়া ডেস্ক: বাংলাদেশের ফুটবলাঙ্গনে এখন আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছেন হামজা চৌধুরী। ইংলিশ প্রিমিয়ার লিগে খেলার অভিজ্ঞতা থাকা এই ফুটবলার এবার প্রথমবারের মতো বাংলাদেশের জাতীয় ফুটবল দলে ডাক পেয়েছেন। আগামী ২৫ মার্চ ভারতের বিপক্ষে এশিয়ান কাপ বাছাইপর্বের ম্যাচে তাঁর অভিষেক হতে যাচ্ছে।
বাংলাদেশ-ভারত ম্যাচ নিয়ে আলোচনা চলছেই এবং হামজা চৌধুরী ভারতীয় দলের কথাও উঠে এসেছে। বুধবার মালদ্বীপের বিপক্ষে ৩-০ গোলের জয় পেয়ে ভারতের কোচ মানোলো মার্কুয়েজ হামজাকে নিয়ে কথা বলেছেন। একই সাথে তিনি বাংলাদেশের শক্তি এবং বিপক্ষ দল হিসেবে তাদের বিষয়েও আলোচনা করেছেন।
ভারতীয় দলের জন্য মালদ্বীপ ম্যাচ ছিল নিজেদের শেষ প্রস্তুতি। রাহুল ভেকে, লিস্টন কোলাচো এবং অবসর ভেঙে ফেরা সুনীল চেত্রীর গোলে ভারতের জয় নিশ্চিত হয়। এই জয়ের মাধ্যমে তারা দীর্ঘ ১২ ম্যাচ পর জয়লাভ করে, যা ভারতীয় ফুটবল মহলের জন্য আনন্দের খবর।
ভারতীয় কোচ মার্কুয়েজ বাংলাদেশ ম্যাচ নিয়ে মন্তব্য করেছেন, ‘‘এটি সহজ ম্যাচ হবে না। আমি মনে করি দুটি দলের জন্যই এটি কঠিন হবে।’’
হামজা চৌধুরী নিয়ে মার্কুয়েজ বলেন, ‘‘হামজা একজন অসাধারণ খেলোয়াড়। যদিও এখন তিনি প্রিমিয়ার লিগে নেই তবে চ্যাম্পিয়নশিপে নিয়মিত খেলছেন। এছাড়া বাংলাদেশ এখন ভালো ফুটবল খেলছে কারণ তারা গত তিন-চার মৌসুম ধরে একই কোচের অধীনে খেলে আসছে।’’
ভারতীয় দলের জন্য বড় দুশ্চিন্তার কারণ হলো দলের বেশ কয়েকজন খেলোয়াড়ের চোট পাওয়া। বর্তমানে ছিটকে গেছেন দুই উইঙ্গার লালিয়ানজুয়ালা ছাঙতে ও মানভীর সিং এবং মিডফিল্ডার ব্র্যান্ডন ফার্নান্দেজ। তাদের অনুপস্থিতিতে ভারতীয় দল কীভাবে বাংলাদেশের বিপক্ষে প্রতিদ্বন্দ্বিতা করবে তা এখন দেখার বিষয়।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- আগামী ১০ বছরে যেসব চাকরির চাহিদা বাড়বে, জেনে নিন
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- ছাত্রের সঙ্গে শিক্ষিকার শারীরিক সম্পর্ক, ৭ বছরের জেল