ঢাকা, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩
প্রভোস্টের উদ্যোগে কুবিতে ঈদ উপহার বিতরণ
ডুয়া নিউজ: কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বিজয় ২৪ হলের প্রভোস্ট ড. মোহাম্মদ মাহমুদুল হাছান খানের ব্যক্তিগত উদ্যোগে ঈদ উপহার প্রদান করা হয়েছে হলটির কর্মচারীদের মধ্যে।
বৃহস্পতিবার (২০ মার্চ) দুপুর ১:৩০ টার দিকে বিজয় ২৪ হলের প্রভোস্ট ড. মোহাম্মদ মাহমুদুল হাছান খানের তত্ত্বাবধানে হলের সকল কর্মচারী এবং অন্যান্য চার হলের ডাইনিং কর্মচারীদের মাঝে মোট ৩০টি পাঞ্জাবি ও ১০টি শাড়ি ঈদ উপহার হিসেবে বিতরণ করা হয়।
এ সময় কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মোঃ আবদুল হাকিম উপস্থিত ছিলেন।
বিজয় ২৪ হলের কর্মচারি জগন্নাথ চন্দ্র বলেন, 'আজকে আমাদের পাঞ্জাবি উপহার দেওয়া হয়েছে। এমন উদ্যোগ আগে কেউ নেননি। আমরা এগুলো পেয়ে খুবই খুশি এবং আনন্দিত। প্রতিবছর যদি এমন উদ্যোগ নেওয়া হয়, তাহলে আমাদের কাজের প্রতি আরও উৎসাহ এবং আনন্দ অনুভব হবে।'
বিজয় ২৪ হলের প্রভোস্ট ড. মোহাম্মদ মাহমুদুল হাছান খান বলেন, 'আমরা যেন তাদের সাথে ঈদের খুশি ভাগ করে নিতে পারি, সেজন্য আমি সর্বোচ্চ চেষ্টা করেছি। কারণ তারা আমাদের শিক্ষার্থীদের সেবা করার পাশাপাশি আমাদেরও সেবা দেন। ঈদ উপলক্ষে তাদের সাথে আনন্দ ভাগাভাগি করতে চেয়েছি।'
তিনি আরও বলেন, 'প্রথমে ভেবেছিলাম শুধুমাত্র বিজয় ২৪ হলের কর্মচারীদের উপহার দেবো, কিন্তু পরে কয়েকটি মাধ্যম থেকে তহবিল সংগ্রহ করে পাঁচটি হলের কর্মচারীদের জন্য উপহার বিতরণের সিদ্ধান্ত নেওয়া হয়। কাপড়ের মান নিয়ে আমরা সর্বোচ্চ চেষ্টা করেছি এবং মহিলাদের জন্যও কিছু উপহার দেওয়ার চেষ্টা করেছি, যাতে তারা ঈদের কোনও অনুষ্ঠানে অংশ নিতে পারেন।'
প্রক্টর অধ্যাপক ড. মোঃ আবদুল হাকিম বলেন, 'এই ধরনের একটি উদ্যোগ নেওয়ার জন্য প্রভোস্ট স্যারের প্রতি ধন্যবাদ জানাই। সবাই যেন সুন্দরভাবে ঈদ উদযাপন করতে পারে, এ জন্য আমরা কৃতজ্ঞ।'
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- মাস্টারদা সূর্য সেন হল অ্যালামনাইয়ের নতুন কমিটি ঘোষণা, সভাপতি ডাবলু, সাধারণ সম্পাদক পলাশ
- ৬.৬ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৬ অক্টোবর)
- নিউজিল্যান্ডে বাংলাদেশি শিক্ষার্থীদের ৭০ শতাংশের ভিসা প্রত্যাখ্যান, বাড়ছে উদ্বেগ
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে মাস্টার্সে ভর্তির আবেদন শুরু আজ
- ২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস
- বিআইডব্লিউটিসি ও মেরিটাইম ইউনিভার্সিটির মধ্যে সমঝোতা স্মারক সই
- সৌদি আরবে দুই বাংলাদেশির মৃ/ত্যুদণ্ড কার্যকর
- বাংলাদেশকে ৩০৫ রানের লক্ষ্য দিল আফগানিস্তান, জবাবে ১৬৯ রান
- এসএসসি-এইচএসসিতে ফেল করলে ফের পরীক্ষা, এরপর কারিগরি শিক্ষা
- সালাহউদ্দিন আহমেদের জানাজায় প্রধানমন্ত্রী তারেক রহমান
- খুলনায় ৩০ কেজি ধানে তৈরি দুর্গাপ্রতিমা দেখতে ভিড়
- শনিবার ঢাকায় বন্ধ যেসব মার্কেট ও দোকানপাট
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৩ অক্টোবর)
- হরমুজে জাহাজডুবি, সাগরে ভাসছে আইফোন