ঢাকা, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩
বাংলাদেশে বসেই অস্ট্রেলিয়ার ভিসা পাওয়ার সুযোগ
ডুয়া নিউজ: এখন থেকে বাংলাদেশিরা দেশ থেকেই অস্ট্রেলিয়ার ভিসা পাবেন। ঢাকায় অবস্থিত অস্ট্রেলিয়ার হাইকমিশনে বাংলাদেশিদের ভিসা প্রক্রিয়া সম্পন্ন করার কথা নিশ্চিত করেছেন অস্ট্রেলিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী টনি বার্ক।
এর আগে এই প্রক্রিয়া সম্পন্ন করতে বাংলাদেশি নাগরিকদের ভারতের নয়াদিল্লিতে যেতে হতো। বৃহস্পতিবার (২০মার্চ) প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে এ তথ্য জানানো হয়েছে।
প্রধান উপদেষ্টার প্রেস উইং জানায়, প্রধান উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের বৈঠকে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী এই তথ্য প্রদান করেছেন।
অস্ট্রেলিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী টনি বার্ক বাংলাদেশের স্বরাষ্ট্র উপদেষ্টা সঙ্গে এক ফোনালাপে জানিয়েছেন, আগামী থেকে ঢাকায় অবস্থিত তাদের হাইকমিশন বাংলাদেশি নাগরিকদের জন্য ভিসা প্রক্রিয়া সম্পন্ন করবে।
এই সিদ্ধান্ত অবিলম্বে কার্যকর হচ্ছে বলে উপদেষ্টা পরিষদকে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। উল্লেখ্য, গত বছরের অক্টোবর মাসে অস্ট্রেলিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী বার্ক বাংলাদেশ সফরের সময় প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস এই অনুরোধ করেছিলেন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- ১১-২০ গ্রেডের চাকরিতে ভাইভার নম্বর বাড়ছে
- বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের ভাইভার তারিখ প্রকাশ
- আজকের বাজারে স্বর্ণের দাম (৭ সেপ্টেম্বর)
- নতুন পে-স্কেলে মোবাইল ভাতা পাবেন সরকারি চাকরিজীবীরা, কোন গ্রেডে কত?
- বিসিএস শিক্ষা ক্যাডারের ৬১৮ প্রভাষকের চাকরি স্থায়ীকরণ