ঢাকা, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩
প্রস্তাব অনুমোদন, ঈদে টানা ৯ দিনের ছুটি পেলেন সরকারি চাকরিজীবীরা
ডুয়া ডেস্ক: পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে উপদেষ্টা পরিষদের বৈঠকে আগামী ৩ এপ্রিল (বৃহস্পতিবার) নির্বাহী আদেশে ছুটি দেওয়ার প্রস্তাব অনুমোদন হয়েছে। এর ফলে এবার সরকারি চাকরিজীবীরা টানা ৯ দিনের ছুটি পাবেন।
বৃহস্পতিবার (২০ মার্চ) প্রধান উপদেষ্টার কার্যালয়ে উপদেষ্টা পরিষদের বৈঠকে ৩ এপ্রিল নির্বাহী আদেশে ছুটির প্রস্তাব অনুমোদিত হয়।
এ বিষয়ে প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার জানান, পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে জনগণের যাতায়াত সুবিধা নিশ্চিত করার জন্য নির্বাহী আদেশে ৩ এপ্রিল সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। উপদেষ্টা পরিষদের এক সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়।
এছাড়া চাঁদ দেখার ওপর ভিত্তি করে ৩১ মার্চ (সোমবার) দেশে ঈদুল ফিতর উদযাপিত হতে পারে। সেই অনুযায়ী সরকারি ছুটির তালিকা নির্ধারণ করা হয়েছে।
গত বছরের ১৭ অক্টোবর উপদেষ্টা পরিষদ ঈদুল ফিতর উপলক্ষ্যে পাঁচ দিনের ছুটি অনুমোদন দেয়, যা আগে ছিল তিন দিন। ২১ অক্টোবর ছুটির বিষয়ে প্রজ্ঞাপন জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়।
প্রজ্ঞাপন অনুযায়ী, ৩১ মার্চ সোমবার ঈদুল ফিতরের দিন সাধারণ ছুটি থাকবে। ঈদের আগের দুই দিন ২৯ ও ৩০ মার্চ (শনিবার ও রবিবার) এবং ঈদের পরের দুই দিন ১ ও ২ এপ্রিল (মঙ্গলবার ও বুধবার) নির্বাহী আদেশে ছুটি থাকবে।
তার আগে ২৮ মার্চ (শুক্রবার) সাপ্তাহিক ছুটি। ৩ এপ্রিল (বৃহস্পতিবার) নির্বাহী আদেশে ছুটি ঘোষণা করা হয়েছে, এবং তার পরের দুই দিন ৪ ও ৫ এপ্রিল (শুক্রবার ও শনিবার) সাপ্তাহিক ছুটি থাকবে। ফলে, সরকারি চাকরিজীবীরা এবার টানা ৯ দিনের ছুটি উপভোগ করবেন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- না ফেরার দেশে চলে গেলেন জেমস
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- আত্মহ/ত্যার আগে যা লিখেছিলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী
- ঢাবিতে ৮ম কুইজ ফেস্ট ও ফ্রেশার্স রিসেপশন অনুষ্ঠিত
- নতুন পে স্কেলের বাইরে থাকছেন যেসব কর্মকর্তা-কর্মচারী
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি
- আবারও লংমার্চের ঘোষণা ১১ দলীয় ঐক্যের