ঢাকা, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩
ঢাকার গুরুত্বপূর্ণ স্থানে বিজিবি মোতায়েন
নিজস্ব প্রতিবেদক: ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদির মরদেহ দেশে পৌঁছানোর প্রেক্ষাপটে রাজধানীতে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নিরাপত্তা জোরদার করেছে সরকার। সম্ভাব্য যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলায় ঢাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে।
শুক্রবার বিকেলে বিজিবির জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম পাঠানো এক বার্তায় এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, সার্বিক নিরাপত্তা বিবেচনায় নগরীর কৌশলগত গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে বিজিবি সদস্যরা দায়িত্ব পালন করছেন।
বার্তায় আরও বলা হয়, বিমানবন্দর এলাকা ছাড়াও কারওয়ানবাজার, হোটেল ইন্টারকন্টিনেন্টালসহ রাজধানীর একাধিক গুরুত্বপূর্ণ পয়েন্টে বিজিবির উপস্থিতি জোরদার করা হয়েছে, যাতে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা যায়।
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির মরদেহ আজ সন্ধ্যায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আনার কথা রয়েছে। এ উপলক্ষে বিমানবন্দরের সিভিল অ্যাভিয়েশন এলাকা, ডোমেস্টিক টার্মিনাল এবং অভ্যন্তরীণ গোলচত্বর এলাকায় বিশেষভাবে বিজিবি মোতায়েন করা হয়েছে, যাতে কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি না হয়।
হাদির মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর বৃহস্পতিবার রাত থেকেই রাজধানীজুড়ে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। এ অবস্থায় যেকোনো ধরনের সহিংসতা বা অপ্রীতিকর ঘটনা প্রতিরোধে ঢাকার বিভিন্ন সড়ক ও গুরুত্বপূর্ণ এলাকায় নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে।
প্রসঙ্গত, গত ১২ ডিসেম্বর গণসংযোগ কার্যক্রমের অংশ হিসেবে রাজধানীর বিজয়নগর এলাকায় গেলে চলন্ত একটি মোটরসাইকেল থেকে গুলি করা হয় শরিফ ওসমান হাদিকে। গুলিটি তার মাথায় আঘাত করে। আশঙ্কাজনক অবস্থায় তাকে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে অস্ত্রোপচার করা হয় এবং পরে ঢাকার এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। উন্নত চিকিৎসার জন্য পরবর্তীতে এয়ার অ্যাম্বুলেন্সে তাকে সিঙ্গাপুরে নেওয়া হলেও বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) দিবাগত রাতে চিকিৎসাধীন অবস্থায় এই তরুণ বিপ্লবী নেতা মৃত্যুবরণ করেন।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ইউপি নির্বাচনে প্রার্থী হতে পারবেন এমপিওভুক্ত শিক্ষকেরা
- চলতি মাসে টানা চার দিনের ছুটির সুযোগ
- প্রাণিসম্পদ অধিদপ্তরে ৫৩৮ জন নিয়োগ, আবেদন শুরু ১৫ সেপ্টেম্বর
- ছবিতে সাফল্য আর বাস্তবে সংগ্রাম, প্রবাস জীবনের অদেখা গল্প
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাপানি ভাষা বিষয়ক `NAT-Test`সেবা চালুর লক্ষ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- মব হেনস্তার প্রতিবাদে ঢাবির ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান তাহসিনের
- নটর ডেম কলেজের একাদশের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- যে কারণে বিলম্ব হচ্ছে পে স্কেলের গেজেট প্রকাশ
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- একাদশে ভর্তি আবেদনের সময়সীমা শেষ হচ্ছে কখন
- আরও ৯০ দিন মেয়াদ বাড়ল ডাকসুর
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৫ সেপ্টেম্বর)
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত