ঢাকা, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩
ওসমান হাদির মৃ'ত্যুতে ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই’র শোক
নিজস্ব প্রতিবেদক: জুলাই গণঅভ্যুত্থানের সম্মুখসারির অকুতোভয় যোদ্ধা ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির অকাল মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছে ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশন (ডুয়া)।
আজ শুক্রবার (১৯ ডিসেম্বর) সংগঠনের আহ্বায়ক শামসুজ্জামান দুদু এবং সদস্য সচিব এ টি এম আবদুল বারী ড্যানী এক যৌথ শোক বাণীতে গভীর শোক প্রকাশ করেন। শোকবার্তায় তাঁরা হাদির হত্যার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে জড়িতদের অবিলম্বে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির জোর দাবি জানান।
নেতৃদ্বয় মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে বলেন, শরিফ ওসমান হাদি ছিলেন দেশের এক উজ্জ্বল ও প্রতিশ্রুতিশীল তরুণ প্রাণ। তাঁর এই আকস্মিক ও রহস্যজনক প্রয়াণে দেশের রাজনৈতিক অঙ্গনে এক গভীর শূন্যতা ও শোকের ছায়া নেমে এসেছে। দেশের গণতান্ত্রিক আন্দোলন এবং ছাত্র-জনতার ন্যায্য অধিকার আদায়ের সংগ্রামে তাঁর সাহসী ও আপসহীন ভূমিকা জাতি সবসময় শ্রদ্ধার সাথে স্মরণ করবে বলে তাঁরা উল্লেখ করেন।
বিবৃতিতে শামসুজ্জামান দুদু এবং আবদুল বারী ড্যানী শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন। তাঁরা মহান আল্লাহর দরবারে প্রার্থনা করেন যেন শোকসন্তপ্ত পরিবার এই অপূরণীয় ক্ষতি ও শোক সইবার ধৈর্য এবং শক্তি লাভ করে।
উল্লেখ্য, শরিফ ওসমান হাদির প্রতি শ্রদ্ধা জানিয়ে অন্তর্বর্তীকালীন সরকার ইতিমধ্যেই আগামীকাল শনিবার সারা দেশে একদিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে। ওইদিন দেশের সকল সরকারি-বেসরকারি ভবন এবং বিদেশে অবস্থিত বাংলাদেশ মিশনগুলোতে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হবে। তরুণ এই নেতার অকাল মৃত্যুকে কেন্দ্র করে সারা দেশের ছাত্র-জনতা ও বিভিন্ন মহলে এখন শোকের মাতম চলছে।
এমজে/
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের ভাইভার তারিখ প্রকাশ
- আজকের বাজারে স্বর্ণের দাম (৭ সেপ্টেম্বর)