ঢাকা, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩
অবরুদ্ধ গাজায় ইসরাইলের গণহত্যা অমার্জনীয় অপরাধ : ঢাবি সাদা দল
ঢাবি প্রতিনিধি: ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা নগরীতে রাতের অন্ধকারে জায়নবাদী রাষ্ট্র ইসরাইলের চালানো নির্বিচার বোমা হামলায় ক্ষোভ প্রকাশ করে নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) বিএনপি-জামায়াতপন্থী শিক্ষকদের সংগঠন সাদা দল। পাশাপাশি অবিলম্বে ফিলিস্তিনে যুদ্ধ বিরতি কার্যকর এবং যুদ্ধ বন্ধের আহ্বান জানিয়েছে দলটি।
একইসঙ্গে সাদা দল বিশ্ববাসীকে ইসরাইলের ধ্বংসযজ্ঞের বিরুদ্ধে সোচ্চার হওয়া এবং ফিলিস্তিনীদের পাশে সাহায্য নিয়ে দাঁড়ানোর আহ্বান জানায়। সংগঠনের আহ্বায়ক অধ্যাপক ড. মোর্শেদ হাসান খান, যুগ্ম আহ্বায়ক অধ্যাপক ড. আব্দুস সালাম এবং অধ্যাপক ড. মো. আবুল কালাম সরকার বৃহস্পতিবার (২০ মার্চ) এক বিবৃতিতে এই আহ্বান জানান।
ঢাবি সাদা দলের নেতারা বলেন, ফিলিস্তিন একটি অতি প্রাচীন এবং স্বাধীন মুসলিম রাষ্ট্র। কিন্তু বেআইনী ও দখলদার ইহুদিবাদী রাষ্ট্র ইসরাইল সেখানে নিজেদের আধিপত্য বিস্তার করতে গিয়ে ফিলিস্তিনের মানচিত্র মুছে দেওয়ার ষড়যন্ত্র বাস্তবায়নে একের পর এক ধ্বংসযজ্ঞ এবং মানবতাবিরোধী কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে। যা কোনোভাবেই কাম্য নয়। আমরা নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।
তারা বলেন, এমনিতেই দীর্ঘ ১৫ মাসের টানা যুদ্ধে ফিলিস্তিনকে মৃত্যু উপত্যকা বানিয়েছে ইসরাইল। ফিলিস্তিনের গাজাসহ কয়েকটি অঞ্চল যেন বোমার আঘাতে বিদ্ধস্ত। সর্বশেষ গত সোমবার ভোরে পবিত্র রোজার মাসে যেভাবে পূর্ব সতর্কতা ছাড়াই বোমা হামলা ও ধ্বংসযজ্ঞ চালিয়েছে তা নি:সন্দেহে গণহত্যা। অসংখ্য মানুষ ও নিষ্পাপ শিশুর মৃতদেহ দেখার মতো নয়। আহতরা বীভৎস চেহারা নিয়ে কাতরাচ্ছেন। ঠিকমতো চিকিৎসাও পাচ্ছেন না। ইসরাইলের এমন বেআইনী ধ্বংসযজ্ঞ অমার্জনীয় অপরাধ।
ফিলিস্তিনের নিরীহ নারী-পুরুষ ও শিশুর মৃত্যু পুরো বিশ্ব বিবেককে নাড়া দিলেও তথাকথিত মানবতার ফেরিওয়ালা রাষ্ট্র আমেরিকা ও ইসরাইল একেবারেই যেন বধির। অবরুদ্ধ গাজাবাসীর আহত মানুষের আর্তচিৎকারে ভারী হয়ে উঠেছে দুনিয়ার আকাশ। প্রতিদিনই ইসরাইলের বেআইনী বোমা হামলায় বেড়েই চলেছে মৃত্যুর মিছিল। তছনছ হয়ে গেছে ফিলিস্তিনের বাড়ি-ঘর ও আসবাবপত্র। ফিলিস্তিনীদের সামনে যেন দু:সহ বিপদ। ঠিক মতো দু’বেলা দু’মুঠো খেয়ে জীবন ধারণই তাদের এখন হুমকির মুখে।
নেতৃবৃন্দ বলেন, এমন অবস্থায় আমরা বিশ^বাসীকে আহ্বান জানাবো তারা যাতে দখলদার ও বেআইনী রাষ্ট্র ইসরাইলের ধ্বংসযজ্ঞ ও গণহত্যার বিরুদ্ধে সোচ্চার হয়। সেইসঙ্গে বহুজাতিক সংগঠন জাতিসংঘকে সবার আগে এগিয়ে আসতে হবে। যার যার সামর্থ্য অনুযায়ী নিরীহ ফিলিস্তিনিদের পাশে খাদ্য, বস্ত্র ও চিকিৎসা সহায়তা নিয়ে পাশে দাঁড়াতে হবে। অবিলম্বে ফিলিস্তিনে যুদ্ধ বন্ধ করে ফিলিস্তিনীদের পূর্ণ অধিকার ও মর্যাদা ফিরিয়ে দিয়ে তা রক্ষায় নিশ্চিত করতে হবে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- না ফেরার দেশে চলে গেলেন জেমস
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- আত্মহ/ত্যার আগে যা লিখেছিলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী
- ঢাবিতে ৮ম কুইজ ফেস্ট ও ফ্রেশার্স রিসেপশন অনুষ্ঠিত
- নতুন পে স্কেলের বাইরে থাকছেন যেসব কর্মকর্তা-কর্মচারী
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি
- আবারও লংমার্চের ঘোষণা ১১ দলীয় ঐক্যের