ঢাকা, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩
সিন্ডিকেট নিয়ে বাফুফেকে কড়া বার্তা দিলেন ক্রীড়া উপদেষ্টা
ডুয়া ডেস্ক: ইতালি প্রবাসী ফুটবলার ফাহমিদুল ইসলামকে ভারত ম্যাচের মূল দলে অন্তর্ভুক্ত না করার সিদ্ধান্তে ক্ষোভ প্রকাশ করেছে দেশের ফুটবল সমর্থকদের একটি অংশ। তারা দাবি করছে, ফাহমিদুলের বাদ পড়ার পেছনে 'সিন্ডিকেট' কাজ করেছে। এ বিষয়টি সম্প্রতি উঠে এসেছে ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদের কথাতেও।
বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) সভাপতি তাবিথ আউয়াল জানিয়েছেন, সিন্ডিকেটের কোনও স্থান ফেডারেশনে থাকবে না। তিনি বলেছেন, "ফুটবল ফেডারেশনে সিন্ডিকেটের কোনও সুযোগ নেই। যোগ্যতা অনুযায়ী সবাই জায়গা পাবে। আর যদি এমন কিছু ঘটে তবে ফেডারেশন তা নিয়ে ব্যবস্থা নেবে।"
ফাহমিদুলের বাদ পড়া নিয়ে তিনি আরও বলেছেন, "এটি কোন সংকট নয়, ফাহমিদুলকে আমরা বাদ দিইনি। সে প্রতিভাবান, তবে আরও কিছু সময় প্রয়োজন। আগামী জুনে বাংলাদেশের মাঠে ম্যাচ রয়েছে এবং শিগগিরই হয়তো তাকে মাঠে দেখতে পারব। সমর্থকদের বলবো, হতাশ হওয়ার কিছু নেই।"
এদিকে ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ বলেছেন, "দেশের স্বার্থে যোগ্য খেলোয়াড়দের বঞ্চিত করার কোনও সুযোগ নেই। সিলেকশনে যেন কোনো স্বজনপ্রীতি বা সিন্ডিকেটের প্রভাব না পড়ে সেদিকে বাফুফে সতর্ক দৃষ্টি রাখুক। দুর্নীতির প্রমাণ পাওয়া গেলে সরকার জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে।"
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ‘ছয় মাসে জুলাই সনদের একটি অক্ষরও বাস্তবায়ন করেনি বিএনপি’
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- ছাদখোলা গাড়িতে লংমার্চে নাসীরুদ্দীন পাটওয়ারী, গাড়িটি কার?