ঢাকা, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩
ঈদের ছুটি নিয়ে সুখবর পেতে যাচ্ছেন সরকারি চাকরিজীবীরা
ডুয়া নিউজ : ঈদুল ফিতরে সরকারি চাকরিজীবীদের জন্য আসছে সুখবর। ঈদের পাঁচ দিনের সরকারি ছুটির সঙ্গে ৩ এপ্রিলও (বৃহস্পতিবার) নির্বাহী আদেশে ছুটি ঘোষণা করতে যাচ্ছে অন্তর্বর্তী সরকার। আগামীকাল (বৃহস্পতিবার) প্রধান উপদেষ্টার নেতৃত্বে উপদেষ্টা পরিষদের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হতে পারে বলে জানা গেছে।
আজ বুধবার (১৯ মার্চ) মন্ত্রিপরিষদ বিভাগ সূত্রে এ তথ্য জানা গেছে।
৩ এপ্রিল ছুটি ঘোষণা করা হলে সাপ্তাহিক ছুটি মিলিয়ে সরকারি চাকরিজীবীরা ২৮ মার্চ (শুক্রবার) থেকে ৫ এপ্রিল (শনিবার) পর্যন্ত টানা ৯ দিনের ছুটি উপভোগ করতে পারবেন।
এছাড়া, ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবসের সরকারি ছুটি রয়েছে। যদি ২৭ মার্চ (বৃহস্পতিবার) ঐচ্ছিক ছুটি নেন, তাহলে ২৬ মার্চ থেকে মোট ১১ দিনের টানা ছুটি উপভোগের সুযোগ পাবেন তারা।
বিধিমালা অনুযায়ী, দুই ছুটির মাঝে নৈমিত্তিক ছুটি নেওয়া যায় না। তবে দুটি ছুটির মাঝে ঐচ্ছিক ছুটি নিলে শুধু সেই দিনটিই ছুটি হিসেবে গণ্য হবে। সাধারণত, একজন সরকারি চাকরিজীবী বছরে সর্বোচ্চ তিন দিন ঐচ্ছিক ছুটি নিতে পারেন।
২৬ মার্চ থেকে ৫ এপ্রিল পর্যন্ত মোট ১১ দিনের মধ্যে কর্মদিবস রয়েছে মাত্র ২ দিন—২৭ মার্চ ও ৩ এপ্রিল। যদি ৩ এপ্রিল নির্বাহী আদেশে ছুটি ঘোষণা করা হয়, তাহলে ২৭ মার্চ মাত্র একদিন ঐচ্ছিক ছুটি নিলে সরকারি চাকরিজীবীরা ঈদুল ফিতরে টানা ১১ দিনের ছুটি উপভোগ করতে পারবেন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- না ফেরার দেশে চলে গেলেন জেমস
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- আত্মহ/ত্যার আগে যা লিখেছিলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী
- ঢাবিতে ৮ম কুইজ ফেস্ট ও ফ্রেশার্স রিসেপশন অনুষ্ঠিত
- নতুন পে স্কেলের বাইরে থাকছেন যেসব কর্মকর্তা-কর্মচারী
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি
- আবারও লংমার্চের ঘোষণা ১১ দলীয় ঐক্যের