ঢাকা, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩
কুয়ালালামপুর বিমানবন্দরে বাংলাদেশিসহ আটক ৪৫
ডুয়া ডেস্ক : মালয়েশিয়ার কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ৪৫ অভিবাসীকে আটক করেছে দেশটির সীমান্ত নিয়ন্ত্রণ ও সুরক্ষা সংস্থা (একেপিএস)। এর মধ্যে ৩৬ জনই বাংলাদেশি। আর বাকিরা সবাই পাকিস্তানের নাগরিক।
মঙ্গলবার এসব অভিবাসীকে আটক করা হয়। আর বুধবার এক বিবৃতিতে বিষয়টি জানায় একেপিএস।
বিবৃতিতে সংস্থাটি জানায়, মঙ্গলবার সকাল ৯টা থেকে শুরু করে তিন ঘণ্টা ধরে পরিদর্শন অভিযান চালানো হয়েছিল। এ অভিযানে মোট ১১৫ বিদেশির কাগজপত্র যাচাই-বাছাই করা হয়। এর মধ্যে ৪৫ জনকে আটক করা হয়। তারা মালয়েশিয়ায় প্রবেশের প্রয়োজনীয়তা পূরণ করেনি। এরপর কর্তৃপক্ষ সিদ্ধান্ত নেয়, তাদের অবতরণ করতে দেওয়া হবে না।
মালয়েশিয়ার কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ৪৫ জন অভিবাসীকে আটক করেছে দেশটির সীমান্ত নিয়ন্ত্রণ ও সুরক্ষা সংস্থা (একেপিএস)।
মঙ্গলবার (১৮ মার্চ) এ অভিবাসীদের আটক করা হয় বলে বুধবার এক বিবৃতিতে জানিয়েছে একেপিএস।
জানা গেছে, আটক ব্যক্তিদের মধ্যে ৩৬ জন বাংলাদেশি এবং বাকিরা পাকিস্তানি নাগরিক।
একেপিএস জানায়, মঙ্গলবার সকাল ৯টা থেকে টানা তিন ঘণ্টা ধরে পরিদর্শন অভিযান চালানো হয়। এতে মোট ১১৫ বিদেশির কাগজপত্র যাচাই করা হয়, যার মধ্যে ৪৫ জনের প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় তাদের আটক করা হয়।
মালয়েশিয়ায় প্রবেশের শর্ত পূরণ করতে না পারায় কর্তৃপক্ষ সিদ্ধান্ত নেয়, তাদের অবতরণ করতে দেওয়া হবে না।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের ভাইভার তারিখ প্রকাশ
- ১১-২০ গ্রেডের চাকরিতে ভাইভার নম্বর বাড়ছে
- আজকের বাজারে স্বর্ণের দাম (৭ সেপ্টেম্বর)
- নতুন পে-স্কেলে মোবাইল ভাতা পাবেন সরকারি চাকরিজীবীরা, কোন গ্রেডে কত?
- বিসিএস শিক্ষা ক্যাডারের ৬১৮ প্রভাষকের চাকরি স্থায়ীকরণ