ঢাকা, বুধবার, ১৯ আগস্ট ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩
দুই ‘ছাত্র উপদেষ্টার’ পদত্যাগ দাবি; কঠোর কর্মসূচির হুঁশিয়ারি
ডুয়া নিউজ : অন্তর্বর্তীকালীন সরকারের দুই ‘ছাত্র উপদেষ্টা’ মাহফুজ আলম ও আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার পদত্যাগ দাবি গণঅধিকার পরিষদ করেছে।
আজ মঙ্গলবার (১৮ মার্চ) রাজধানীর পুরানা পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত জরুরি সংবাদ সম্মেলন থেকে এ দাবি তোলা হয়।
আগামী ১৫ দিনের মধ্যে তারা পদত্যাগ না করলে গণঅভ্যুত্থানের সকল শক্তিকে একত্রিত করে কঠোর কর্মসূচি ঘোষণা করার হুঁশিয়ারি দিয়েছে দলটি। প্রয়োজনে দাবি আদায়ে প্রধান উপদেষ্টার কার্যালয় যমুনা ঘেরাও করার কথাও জানিয়েছেন তারা।
সংবাদ সম্মেলনে গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান বলেন, “মাহফুজ আলম জাতীয় ঐক্য সংহতি ধ্বংস করেছেন এবং একজন বিতর্কিত ব্যক্তি হিসেবে সরকারের উপদেষ্টা পদে বহাল থাকা উচিত নয়।” তিনি দাবি করেন যে, উপদেষ্টা হিসেবে মাহফুজ আলমের কর্মকাণ্ড দেশের জন্য ক্ষতিকর এবং তার পদত্যাগ হওয়া উচিত।
তিনি আরও জানান, “উপদেষ্টা মাহফুজ আলম সরকার, হেফাজত, জামায়াত এবং বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠনের বিরুদ্ধে বারবার কটাক্ষ করেছেন। এই ধরনের বক্তব্য দেশের ভিতরে অনৈক্য সৃষ্টি করছে এবং সরকারকে বিভক্ত করছে।”
রাশেদ খান আরও বলেন, "আমরা সরকারের উপদেষ্টা পরিষদ পুনর্গঠনের দাবি জানাচ্ছি। প্রয়োজনে একটি নতুন নিরপেক্ষ সরকার গঠন করা উচিত।" এই মন্তব্যে তিনি সরকারের উপদেষ্টা পরিষদের অকার্যকারিতা এবং দুর্বলতা তুলে ধরেন।
এই নেতা আরও বলেন, “সম্প্রতি ওয়াসা নিয়োগ নিয়ে যে বিতর্ক সৃষ্টি হয়েছে সেই নিয়োগ বাতিল করতে হবে। সরকারের বিভিন্ন দফতরে ছাত্র প্রতিনিধি হিসেবে যারা নিয়োগ পেয়েছেন, তাদের নিয়োগ বাতিল করতে হবে।”
এছাড়া, জুলাই গণঅভ্যুত্থানে গণহত্যা চালানোর দায়ে আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিও তুলেন রাশেদ খান।
এদিকে গণঅধিকার পরিষদের মুখপাত্র ফারুক হাসান অভিযোগ করে বলেন, “আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া এবং মাহফুজ আলম—এই দুই ছাত্র উপদেষ্টার দ্রুত পদত্যাগ করা উচিত।” তিনি বলেন, “এরা কখনো জনগণের স্বার্থে কাজ করেননি, বরং বিতর্কিত কর্মকাণ্ডে জড়িয়ে পড়েছেন। তাই তাদের পদত্যাগ করা প্রয়োজন।”
গণঅধিকার পরিষদের সহসভাপতি ফারুক হাসান বলেছেন, শিক্ষার্থীদের দল গঠনের মাধ্যমে ড. মুহাম্মদ ইউনূসের সরকার নিরপেক্ষতা হারিয়েছে। ফলে ছাত্রদের মধ্যে থেকে যারা উপদেষ্টা পরিষদে রয়েছেন তাদের পদত্যাগ করতে হবে।
ফারুক হাসান দাবি করেন, “ড. মুহাম্মদ ইউনূসের চতুর্দিকে যারা রয়েছেন, তারা আওয়ামী লীগের এজেন্ডাধারী, আওয়ামী লীগের দালাল। এরা আওয়ামী লীগের কাছ থেকে নানা সুবিধা নিয়ে… ইতোমধ্যে ছাত্রদের যে রাজনৈতিক দল গঠন করেছে, তাদেরকে নানাভাবে পৃষ্ঠপোষকতা করছেন। আমরা এটাও শুনেছি, আওয়ামী লীগের বড় বড় ব্যবসায়ীদের কাছ থেকে মোটা অঙ্কের টাকা নিয়ে আসার জন্য এই সরকারের দুই থেকে তিনজন উপদেষ্টা অত্যন্ত ঘণিষ্ঠভাবে কাজ করছেন। সেই উপদেষ্টা কারা, আপনারা জানেন। সামাজিক যোগাযোগমাধ্যমে তাদের নামগুলো উঠে আসছে।”
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- শেয়ারবাজারে মার্জিন ঋণের নতুন বিধিমালা চূড়ান্ত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সাবেক মহাসচিব রঞ্জন কর্মকার আর নেই
- বিমান বাহিনীতে ৪৫ ক্যাটাগরিতে ৩৪২ শূন্যপদে চাকরির সুযোগ
- শাহ্জালাল ইসলামী ব্যাংক দেবে এসএসসি শিক্ষার্থীদের বৃত্তি, আবেদন করবেন যেভাবে
- ঢাবির ৯২ শিক্ষকের বিরুদ্ধে গোপন তৎপরতার অভিযোগ, ৫৮ জন শনাক্ত
- বসুন্ধরায় অভিনেত্রী রিধিকা রিধির মরদেহ উদ্ধার
- পরীক্ষা ছাড়া একাদশে ভর্তি শুরু ১৫ সেপ্টেম্বর
- অর্থ মন্ত্রণালয়ের অধীনে ৪৭ পদে নিয়োগ
- লন্ডনে ঢাবি অ্যালামনাই ইউকের কোচ ট্রিপ অনুষ্ঠিত
- বিদ্যুৎ-গ্যাস সংকট কাটাতে অন্তত দুই বছর সময় লাগবে: অর্থমন্ত্রী
- বাংলাদেশ পুলিশ কল্যাণ ট্রাস্টে চাকরির সুযোগ, আবেদন অনলাইনে
- এ টি এম আবদুল বারী ড্যানীকে ঢাবি অ্যালামনাইয়ের অভিনন্দন
- প্রথম দিনেই বাজিমাত জিতের নতুন সিনেমার
- সমকামিতার অভিযোগে ঢাবির দুই শিক্ষার্থী বহিষ্কার
- রঞ্জন কর্মকারের মৃ'ত্যুতে ঢাবি অ্যালামনাইয়ের শোক প্রকাশ