ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩
ভারত ম্যাচ ও হামজা চৌধুরীকে নিয়ে যা বললেন কোচ কাবরেরা
ডুয়া ডেস্ক: প্রিমিয়ার লিগের মিডফিল্ডার হামজা চৌধুরী দেশে ফিরে এসে বাংলাদেশ ফুটবল দলের সঙ্গে যোগ দিয়েছেন এবং তার আগমন নিয়ে বেশ উচ্ছ্বসিত সবাই। সিলেটি ভাষায় তিনি সোমবার বলেছেন, "ইনশাআল্লাহ উইন খরমু" যা তার দৃঢ় প্রত্যয়ের পরিচয় দেয়। তার বাংলাদেশ দলে যোগদানের ফলে দলের জন্য নতুন সম্ভাবনা উন্মোচিত হয়েছে।
ইংলিশ লিগে খেলা হামজার বাংলাদেশ দলে যোগ দেয়া নিয়ে কাবরেরা বলছেন, ‘হামজার বাংলাদেশ দলে যোগ দেয়া বিশাল সম্ভাবনার। সবাই বেশ খুশি। সব খেলোয়াড় যত দ্রুত সম্ভব তার সাথে দেখা করে অনুশীলন করতে মুখিয়ে আছে। প্রায় প্রতিটি সপ্তাহেই তার সাথে আমার যোগাযোগ হয়েছে। আমরা সামনে দেখছি এবং তার সাথে দেখা করে কিভাবে ভারতকে হারাব সে পরিকল্পনার জন্য অপেক্ষা করছি।’
কাবরেরা ভাসাচ্ছেন হামজা বন্দনায়, ‘হামজার প্রিমিয়ার লিগের অভিজ্ঞতা, নেতৃত্ব, পেশাদারিত্ব কার্যকরী হবে। আমার মনে হয় সেও জাতীয় দলের হয়ে খেলার জন্য মুখিয়ে আছেন। সুতরাং, অবশ্যই আমাদের জন্য ভালো কিছু অপেক্ষা করছে। ঘরের মাঠে ভারতের খেলাকে আমরা সমীহ করি, কঠিন একটি ম্যাচ হবে। তবে অতীতের তুলনায় আমরা ভালো অবস্থায় আছি এবং হামজা আমাদের কিছুটা সুবিধা দেবে। আমাদের লক্ষ্য তাদের বিপক্ষে জয় আনা।’
২৫ ফেব্রুয়ারি শিলংয়ে বসবে ভারতের বিপক্ষে ম্যাচ। এরআগে দল গুছিয়ে নিচ্ছে কাবরেরা। পরিকল্পনাও কষে নিচ্ছেন। স্বাগতিক হিসেবে ভারতকে এগিয়েও রাখছেন। তবে ছাড় না দেওয়ার প্রত্যয় শুনিয়েছেন স্প্যানিশ কোচ।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- ফের কমল স্বর্ণের দাম, ভরিতে ৭১১৫ টাকা
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের জন্য বড় সুখবর
- আজকের খেলার সময়সূচি (৩১ আগস্ট)
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত