ঢাকা, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩
ক্যান্সারের তৃতীয় স্টেজের মাঝেই ওমরাহ পালনে অভিনেত্রী
ডুয়া ডেস্ক : দীর্ঘদিন ধরেই স্তন ক্যানসারের সঙ্গে লড়াই করছেন ভারতীয় অভিনেত্রী হিনা খান। ক্যান্সারের তৃতীয় স্টেজে আছেন তিনি। তবুও থেমে নেই অভিনেত্রী। এই কঠিন সময়ে অদম্য মনের জোরে নিজের স্বাভাবিক কাজের পাশাপাশি চালিয়ে যাচ্ছেন ধর্মচর্চাও। নিয়ম মেনে রোজা পালনের সঙ্গে এবার ওমরাহ পালনের উদ্দেশে মক্কায় গেছেন এই অভিনেত্রী।
সম্প্রতি অভিনেত্রী তার ইনস্টাগ্রাম প্রোফাইলে ওমরাহ পালনের কিছু ছবি শেয়ার করেছেন। সেখানে তাকে সবুজ আবায়া ও মাথায় হিজাব পরা অবস্থায় দেখা গেছে।
ছবির ক্যাপশনে হিনা খান লিখেছেন, ‘আমি এখানে (মক্কা) আসতে পেরে অভিভূত এবং বাকরুদ্ধ। আমার সুস্থতার জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ যেন আমাকে সম্পূর্ণ সুস্থতা দান করেন।’
অভিনেত্রীর ওই পোস্টে শুভকামনা জানিয়েছেন ভক্ত-অনুরাগীরা। এক ভক্ত লিখেছেন, ‘আল্লাহ আপনার সব বিপদ এবং রোগ থেকে মুক্তি প্রদান করুন।’
আরেক ভক্ত লিখেছেন, ‘আপনার ইবাদত কবুল হোক এবং দ্রুত সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসুন।’
উল্লেখ্য, গত ২৮ জুন ক্যানসার ধরা পড়ে অভিনেত্রী হিনার। বর্তমানে তিনি তৃতীয় ধাপে রয়েছেন। নিরাময় পেতে চলছে কেমোথেরাপি।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বিআইডব্লিউটিসির নতুন চেয়ারম্যান এ টি এম আবদুল বারী ড্যানী
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির প্রো-ভিসি হলেন অধ্যাপক ড. সালমা বেগম
- ইউজিসির তিন সদস্যকে অব্যাহতি দিল শিক্ষা মন্ত্রণালয়
- শেয়ারবাজারে আস্থা ফেরাতে ১১ দফা দাবি বিনিয়োগকারীদের
- অসচ্ছল মেধাবী শিক্ষার্থীদের ৫০ হাজার টাকা অনুদান, আবেদন যেভাবে
- বাজারের ৩৪ টুথপেস্টের ২৬টিতে মিলল মাইক্রোপ্লাস্টিক
- বিআইডব্লিউটিসি'র চেয়ারম্যান হিসেবে যোগদান করলেন এ টি এম আবদুল বারী ড্যানী
- ঢাবির লেদার ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে ২৪ শিক্ষার্থী পেলেন ডিরেক্টরস অ্যাওয়ার্ড
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ জুলাই)
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ জুলাই)
- সিন্ডিকেট সভা ঘেরাও করলেন ডাকসু নেতারা
- ঢাবির সামাজিক বিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক মাহবুবুর রহমান
- শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা জানালেন নবনিযুক্ত ১২ কর্মকর্তা
- গাজী নজরুলকে বিয়েতে অনড় ছিল মেয়েটি
- আজকের খেলার সময়সূচি (২৫ জুলাই)