ঢাকা, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩
অনুমোদন পেল ঢাবিতে নতুন হল নির্মাণ প্রকল্প, ব্যয় ২৪৪ কোটি টাকা
ডুয়া ডেস্ক: চীন সরকারের আর্থিক সহায়তায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ছাত্রীদের জন্য বাংলাদেশ-চীন মৈত্রী হল নির্মাণ প্রকল্পের প্রাথমিক পরিকল্পনা পরিকল্পনা মন্ত্রণালয়ের উপদেষ্টা নীতিগতভাবে অনুমোদন দিয়েছেন। এই প্রকল্পের ব্যয় হবে ২৪৪ কোটি টাকা এবং এর মাধ্যমে ১ হাজার ৫০০ ছাত্রীদের জন্য আবাসনের ব্যবস্থা হবে। চীনে নিযুক্ত রাষ্ট্রদূত ইয়াও ওয়েন ছাত্রী হল নির্মাণে সহায়তার জন্য তাঁর অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন।
বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে যে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের আবাসন সংকট নিরসনে তিনটি বৃহৎ প্রকল্প শিগগিরই বাস্তবায়িত হবে বলে আশা করছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। সম্প্রতি উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান পরিকল্পনা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ এর সঙ্গে এসব প্রকল্পের অগ্রগতি নিয়ে আলোচনা করেন। এ সময় উপদেষ্টা প্রকল্পগুলোর দ্রুত বাস্তবায়নের আশ্বাস দেন।
এছাড়া উপাচার্য এসব প্রকল্পের কার্যক্রম ত্বরান্বিত করতে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) সচিব শাহরিয়ার কাদের ছিদ্দিকী ও পরিকল্পনা কমিশনের আর্থ-সামাজিক অবকাঠামো বিভাগের সচিব ড. কাইয়ুম আরা বেগমের সঙ্গে আলাদাভাবে আলোচনা করেছেন।
এছাড়া ২ হাজার ৮৪১ কোটি ৮৬ লাখ টাকা প্রাক্কলিত ব্যয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিকতর উন্নয়ন প্রকল্পের আওতায় ছাত্রীদের জন্য ৪টি হল এবং ছাত্রদের জন্য ৫টি হলসহ বিভিন্ন ভবন নির্মাণ করা হবে। এই প্রকল্প বাস্তবায়িত হলে প্রায় ৩ হাজার ছাত্রী এবং ৫ হাজার ১০০ ছাত্রের আবাসনের ব্যবস্থা হবে।
একইসঙ্গে ১৫১ কোটি ৫৩ লাখ টাকা প্রাক্কলিত ব্যয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ভবন সংস্কার, সংরক্ষণ ও সৌন্দর্যবর্ধন প্রকল্পের আওতায় ১৬৮টি জরাজীর্ণ ভবন সংস্কার করা হবে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বিআইডব্লিউটিসির নতুন চেয়ারম্যান এ টি এম আবদুল বারী ড্যানী
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির প্রো-ভিসি হলেন অধ্যাপক ড. সালমা বেগম
- ইউজিসির তিন সদস্যকে অব্যাহতি দিল শিক্ষা মন্ত্রণালয়
- শেয়ারবাজারে আস্থা ফেরাতে ১১ দফা দাবি বিনিয়োগকারীদের
- অসচ্ছল মেধাবী শিক্ষার্থীদের ৫০ হাজার টাকা অনুদান, আবেদন যেভাবে
- বাজারের ৩৪ টুথপেস্টের ২৬টিতে মিলল মাইক্রোপ্লাস্টিক
- বিআইডব্লিউটিসি'র চেয়ারম্যান হিসেবে যোগদান করলেন এ টি এম আবদুল বারী ড্যানী
- ঢাবির লেদার ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে ২৪ শিক্ষার্থী পেলেন ডিরেক্টরস অ্যাওয়ার্ড
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ জুলাই)
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ জুলাই)
- সিন্ডিকেট সভা ঘেরাও করলেন ডাকসু নেতারা
- ঢাবির সামাজিক বিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক মাহবুবুর রহমান
- শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা জানালেন নবনিযুক্ত ১২ কর্মকর্তা
- গাজী নজরুলকে বিয়েতে অনড় ছিল মেয়েটি
- আজকের খেলার সময়সূচি (২৫ জুলাই)