ঢাকা, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩
হাবিপ্রবিতে ভর্তি পরীক্ষা শুরু ৫ মে, আবেদন ৭৩ হাজার
ডুয়া ডেস্ক : হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষের স্নাতক পর্যায়ে ভর্তি পরীক্ষা আগামী ৫ মে থেকে শুরু হবে। আবেদনের শেষ সময় ছিল গত বৃহস্পতিবার (১৩ মার্চ)।
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, চলতি শিক্ষাবর্ষে এক হাজার ৭৯৫টি আসনের বিপরীতে মোট ৭২ হাজার ৯৯৩ জন শিক্ষার্থী আবেদন করেছেন।
ইউনিটভিত্তিক আবেদন সংখ্যা হলো— ‘ক’ ইউনিটে ২৫ হাজার ৪০৬ জন, ‘খ’ ইউনিটে ২২ হাজার ২৯৫ জন, ‘গ’ ইউনিটে ৬ হাজার ৮৪৯ জন এবং ‘ঘ’ ইউনিটে ১৮ হাজার ৪৩৯ জন। এছাড়া, টাকা পরিশোধ করার পরও টেকনিক্যাল সমস্যার কারণে ৪ জনের আবেদন পেন্ডিং রয়েছে।
রোববার (১৬ মার্চ) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ ও প্রকাশনা শাখা থেকে এসব তথ্য জানানো হয়েছে।
এ বছর বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ব্যবস্থাপনায় ৫ মে ‘ক’ ইউনিট, ৬ মে ‘খ’ ইউনিট এবং ৭ মে ‘গ’ ও ‘ঘ’ ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে। ভর্তি পরীক্ষা সংক্রান্ত বিস্তারিত তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (www.hstu.ac.bd) পাওয়া যাবে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বিআইডব্লিউটিসির নতুন চেয়ারম্যান এ টি এম আবদুল বারী ড্যানী
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির প্রো-ভিসি হলেন অধ্যাপক ড. সালমা বেগম
- ইউজিসির তিন সদস্যকে অব্যাহতি দিল শিক্ষা মন্ত্রণালয়
- শেয়ারবাজারে আস্থা ফেরাতে ১১ দফা দাবি বিনিয়োগকারীদের
- অসচ্ছল মেধাবী শিক্ষার্থীদের ৫০ হাজার টাকা অনুদান, আবেদন যেভাবে
- বাজারের ৩৪ টুথপেস্টের ২৬টিতে মিলল মাইক্রোপ্লাস্টিক
- বিআইডব্লিউটিসি'র চেয়ারম্যান হিসেবে যোগদান করলেন এ টি এম আবদুল বারী ড্যানী
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ জুলাই)
- সিন্ডিকেট সভা ঘেরাও করলেন ডাকসু নেতারা
- ঢাবির লেদার ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে ২৪ শিক্ষার্থী পেলেন ডিরেক্টরস অ্যাওয়ার্ড
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ জুলাই)
- শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা জানালেন নবনিযুক্ত ১২ কর্মকর্তা
- ঢাবির সামাজিক বিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক মাহবুবুর রহমান
- গাজী নজরুলকে বিয়েতে অনড় ছিল মেয়েটি
- আজকের খেলার সময়সূচি (২৫ জুলাই)