ঢাকা, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩
ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের নতুন সদস্যপদ প্রদান শুরু
ডুয়া নিউজ: ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশন-ডুয়া’র নতুন সদস্য প্রদান শুরু হয়েছে। আজ রবিবার (১৬ মার্চ) ডুয়া’র আহ্বায়ক কমিটির ৪র্থ সভায় ৬৯ জন সদস্যের জীবন সদস্য পদ অনুমোদনের মাধ্যমে সংগঠনটির নতুন সদস্যপদ প্রদান শুরু হয়েছে।
সভায় সভাপতিত্ব করেন ডুয়া’র আহ্বায়ক শামসুজ্জামান দুদু। সভা সঞ্চালনা করেন সংগঠনের সদস্য সচিব এ টি এম আবদুল বারী ড্যানী।
সভায় জানানো হয়, নতুন সদস্য পদের জন্য মোট ৮৯ জন সদস্য অনলাইনে আবেদন করেন। তারমধ্যে নির্ধারিত শর্তাবলী পূরণ করায় ৬৯ জনকে ডুয়া’র নতুন সদস্য পদে অন্তর্ভূক্ত করা হয়।
বৈঠকে ১৯ এপ্রিল অনুষ্ঠেয় বৈশাখী মিলনমেলার প্রস্তুতির অগ্রগতি নিয়ে আলোচনা করা হয়। এ উপলক্ষ্যে প্রকাশিতব্য ‘যাত্রিক’-এর বিশেষ সংখ্যা সার্বিক কর্মকাণ্ড পর্যালোচনা করা হয়।
এর আগে সভার শুরুতে ডুয়া’র সাবেক সভাপতি তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ও বিশিষ্ট ব্যবসায়ী সৈয়দ মঞ্জু এলাহীর মৃত্যুতে এক মিনিটি নিরাবতা পালন করা হয়। এরপর মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে মোনাজাত পরিচালনা করা হয়।
সভায় সদস্যদের মধ্যে সৈয়দ আমিনুর রহমান, এ বি এম মোশাররফ হোসেন, আবদুস সাত্তার মিয়াজী, আবদুল্লাহ আল কাফী, আলী হোসেন ফকির, আশরাফুল হক মুকুল, মাহফুজা রহমান চৌধুরী, আবু রেজা মো. ইয়াহিয়া, ড. কামাল উদ্দিন জসিম. ডা. প্রভাত চন্দ্র বিশ্বাস, মো. বায়েজীদ বোস্তামী, রশিদ আহমেদ মামুন, মো. তহা, ড. শরীফুল ইসলাম দুলু, গোপাল চন্দ্র দেবনাথ ও মোহাম্মদ সাইফুল ইসলাম উপস্থিত ছিলেন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের ভাইভার তারিখ প্রকাশ
- আজকের বাজারে স্বর্ণের দাম (৭ সেপ্টেম্বর)