ঢাকা, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩
মালয়েশিয়ায় প্রবেশের সময় আটক ৯৫ বাংলাদেশি
ডুয়া ডেস্ক: মালয়েশিয়ায় পর্যটন ভিসায় অবৈধভাবে কাজ করার উদ্দেশ্যে প্রবেশের চেষ্টাকালে কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দরে ৯৫ জন বাংলাদেশি আটক হয়েছেন। শুক্রবার (১৪ মার্চ) মালয়েশিয়ার সীমান্ত নিয়ন্ত্রণ ও সুরক্ষা সংস্থা (একেপিএস) এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে।
বিবৃতিতে বলা হয়, কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দরে তল্লাশি চালিয়ে বিভিন্ন দেশের মোট ১৩৯ জন বিদেশির কাগজপত্র জব্দ করা হয়। এর মধ্যে ৯৫ জন বাংলাদেশির কাগজপত্র পরীক্ষা-নিরীক্ষার পর ধারণা করা হচ্ছে যে, তারা মালয়েশিয়া প্রবেশের শর্ত পূরণ না করেই অবৈধভাবে কাজের উদ্দেশ্যে পর্যটন ভিসায় প্রবেশের চেষ্টা করছিলেন।
একেপিএস আরও জানায়, মালয়েশিয়ায় বিদেশি নাগরিকদের প্রবেশ নিয়ন্ত্রণ কঠোরভাবে নিশ্চিত করতে এবং পর্যটন ভিসার অপব্যবহার রোধ করতে সরকার কঠোর পদক্ষেপ গ্রহণ করেছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত অধ্যাপক মাহমুদ আলমের মৃত্যু, উপাচার্যের শোক
- যুক্তরাষ্ট্রের ডিভি লটারিতে বাংলাদেশিরা কি অংশ নিতে পারবে? জানুন বিস্তারিত
- জেনে নিন আজকের বাজারে ২২,২১ ও ১৮ ক্যারেট সোনার দাম
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ অক্টোবর)
- আজ ২২,২১ ও ১৮ ক্যারেট স্বর্ণের দাম কত? জেনে নিন
- ১৫ দিনের ব্যবধান দুইবার হবে শারদীয় দুর্গাপূজা
- বৃহস্পতিবার রাজধানীর যেসব মার্কেট-দোকানপাট বন্ধ
- নতুন পে-স্কেলে শিক্ষকদের বেতন কবে, জানাল অর্থ মন্ত্রণালয়
- না ফেরার দেশে চলে গেলেন ‘সিআইডি’ খ্যাত জনপ্রিয় অভিনেতা
- ডেকে নিয়ে কুপিয়ে হত্যা: ঢাবির সাবেক ছাত্রলীগ নেতা গ্রেপ্তার
- আজ ২২,২১ ও ১৮ ক্যারেট সোনার দাম কত? জেনে নিন
- এসএসসির টেস্ট পরীক্ষা ২৮ অক্টোবর থেকে, ফল প্রকাশ ১৫ নভেম্বর
- নভেম্বরে টানা তিন দিনের ছুটির সুযোগ, যারা পাবেন
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ অক্টোবর)
- ‘অনেক শিশুকে চুমু দিয়েছি, আমাকে মারার সাহস আছে?’