ঢাকা, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩
পবিপ্রবিতে ‘জুলাই গণ-অভ্যুত্থান কর্নার’ উদ্বোধন
ডুয়া নিউজ: পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) ‘জুলাই গণ-অভ্যুত্থান কর্নার’ উদ্বোধন করা হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের ছাত্রবিষয়ক উপদেষ্টা কার্যালয়ের উদ্যোগে এই কর্নার তৈরি করা হয়, যেখানে জুলাইয়ের গণবিপ্লবের ইতিহাসকে তুলে ধরা হয়েছে।
পবিপ্রবির উপাচার্য অধ্যাপক ড. কাজী রফিকুল ইসলাম সোমবার গণ-অভ্যুত্থান কর্নারটি উদ্বোধন করেন। উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. এস এম হেমায়েত জাহান, রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. মামুন অর রশিদ, পোস্ট-গ্রাজুয়েট স্টাডিজ অনুষদের ডিন অধ্যাপক ড. আতিকুর রহমান, আইন ও ভূমি প্রশাসন অনুষদের ডিন অধ্যাপক মো. জামাল হোসেন, প্রক্টর অধ্যাপক আবুল বাশার খান, এবং ছাত্রবিষয়ক উপদেষ্টা ড. মো. জিল্লুর রহমানসহ অন্যান্য শিক্ষক ও শিক্ষার্থীরা।
উপাচার্য অধ্যাপক ড. কাজী রফিকুল ইসলাম বলেন, জুলাইয়ের গণ-অভ্যুত্থানকে স্মরণ রেখে সবার মাঝে এটি তুলে ধরার উদ্যোগ সত্যিই প্রশংসনীয়। একাত্তরের মুক্তির সংগ্রামের ধারাবাহিকতায় আমাদের জুলাই বিপ্লবের উজ্জ্বল প্রতিফলন ঘটেছে। এই কর্নারটি আমাদের ছাত্রদের মধ্যে অন্যায় ও ফ্যাসিবাদের বিরুদ্ধে প্রতিবাদের চেতনা জাগাতে সাহায্য করবে।
ছাত্রবিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. জিল্লুর রহমান বলেন, নতুন বাংলাদেশে ফ্যাসিবাদমুক্ত পরিবেশে মহান বিজয় দিবসের বিভিন্ন কর্মসূচীর অংশ হিসেবে জুলাই গণঅভ্যুত্থান কর্নার উদ্বোধন একটি নতুন মাত্রা তৈরি করবে। এর মাধ্যমে একাত্তরের প্রেরণাকে ধারণ করে, আগামীতে যে কোন ধরনের ফ্যাসিবাদ মোকাবিলায় আমরা একটি শক্তিশালী ভূমিকা রাখতে সক্ষম হব।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ‘ছয় মাসে জুলাই সনদের একটি অক্ষরও বাস্তবায়ন করেনি বিএনপি’
- মেসির ১০ নম্বর জার্সি কি অবসর নিতে পারবে?
- ঢাবিতে গ্রিন নেক্সাস কর্মসূচি সমাপ্ত
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার