ঢাকা, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩
ভারতে সেহরির আগে গু-লি করে মুসলিম যুবককে হ'ত্যা
ডুয়া ডেস্ক : ভারতীয় জনতা পার্টি (বিজেপি) ক্ষমতায় আসার পর থেকেই দেশটিতে বেড়েছে সংখ্যালঘু মুসলমানদের প্রতি অত্যাচার। গরুর মাংস বহন করার অভিযোগে হত্যা, কুরআন তেলাওয়াত করার কারণে হেনস্তা, মসজিদ ভাঙচুর-আগুনসহ একাধিক ঘটনা ঘটেছে দেশটিতে। এবার ভারতের উত্তর প্রদেশ রাজ্যের আলিগড়ে একটি রোমহর্ষক হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। সেহরির জন্য অপেক্ষারত এক ব্যক্তিকে গুলি করে হত্যা করেছে চার দুষ্কৃতকারী। নিহত ব্যক্তির নাম হারিস ওরফে কাট্টা।
গতকাল শুক্রবার (১৪ মার্চ) দিবাগত রাতে আলিগড়ের রোরাভার তেলিপাড়া এলাকায় এ ঘটনা ঘটেছে। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
সিসিটিভি ফুটেজের বরাত দিয়ে পুলিশ জানিয়েছে, 'হারিস ওরফে কাট্টা ক্রিকেট ম্যাচ খেলে বাড়িতে ফিরেছিলেন সেহরির ঠিক আগে। তিনি রাত ৩টা ১৫ মিনিটের দিকে তাঁর বাড়ির সামনে আরেক ব্যক্তির সঙ্গে দাঁড়িয়ে ছিলেন। কিছুক্ষণ পর ওই ব্যক্তি একটি উঁচু স্থানে বসে পড়েন। এ সময় হারিস লক্ষ করেন, দুটি মোটরসাইকেল তাঁর পাশে এসে থামছে। কাছাকাছি থাকা মোটরসাইকেলের পেছনের আরোহী যখন পিস্তল তাক করেন, তখন হারিস নিজেকে রক্ষার চেষ্টা করেন। কিন্তু চলন্ত অবস্থায়ই প্রথম গুলিটি তাঁকে বিদ্ধ করে। এরপর ওই বন্দুকধারী দ্রুত আরও দুটি গুলি চালায়। এতে হারিস মাটিতে লুটিয়ে পড়েন এবং তাঁর সঙ্গী দৌড়ে পালিয়ে যান। বন্দুকধারী এরপর বাইক থেকে নেমে পড়ে থাকা হারিসকে আরেকটি গুলি করেন। হারিস মারা গেছেন—এটি নিশ্চিত হয়ে মোটরসাইকেলে উঠে চলে যান।'
পুলিশ আরও জানিয়েছে, 'এ সময় দ্বিতীয় মোটরসাইকেলের পেছনের আরোহী নেমে হারিসের দিকে এগিয়ে যান। তিনি গুলি চালাতে গিয়ে দেখেন, বন্দুকটি কক করা হয়নি। সেটি ঠিক করার পর তিনি হারিসের দেহে আরও তিনটি গুলি চালান, তারপর বাইকে উঠে পড়েন। দুটি মোটরসাইকেলই দ্রুত স্থান ত্যাগ করে। ভিডিওটির শেষ অংশে দেখা যায়, হারিস রাস্তায় পড়ে আছেন, আর একজন ব্যক্তি বাইকগুলোর পেছনে দৌড়াচ্ছেন।'
পুলিশ জানিয়েছে, 'হারিসের শরীরে একাধিক গুলির চিহ্ন পাওয়া গেছে। ঘটনাস্থল থেকে গুলির খোল উদ্ধার করা হয়েছে। ব্যক্তিগত শত্রুতার জেরে এই হত্যাকাণ্ড ঘটেছে বলে প্রাথমিক তদন্তে অনুমান পুলিশের। তবে, অন্যান্য দিকও খতিয়ে দেখা হচ্ছে। এ ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। অভিযুক্তদের খোঁজে তল্লাশি চালানো হচ্ছে।'
নিহতের এক আত্মীয় জানান, ‘হারিস আমার ছোট ভাইয়ের মতো ছিল। আমাদের কারও সঙ্গে কোনো শত্রুতা ছিল না। সেহরির জন্য অপেক্ষা করছিলাম, তখনই এ ঘটনা ঘটে। আমরা দোষীদের কঠোর শাস্তি চাই।’
অতিরিক্ত পুলিশ সুপার মায়াঙ্ক পাঠক বলেন, ‘রাত সাড়ে ৩টা নাগাদ আমরা গুলির খবর পাই। হারিসকে সঙ্গে সঙ্গে হাসপাতালে নিয়ে যাওয়া হয়, কিন্তু সেখানে তাঁকে মৃত বলে ঘোষণা করা হয়। একটি মামলা রুজু করা হয়েছে এবং তদন্ত চলছে।’
পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, 'ঘটনার তদন্তে একাধিক দল গঠন করা হয়েছে। খুব শিগগিরই অভিযুক্তদের গ্রেপ্তার করা হবে।'
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ‘ছয় মাসে জুলাই সনদের একটি অক্ষরও বাস্তবায়ন করেনি বিএনপি’
- ফের বিশ্ববাজারে তেলের দাম বাড়ল
- ঢাবিতে গ্রিন নেক্সাস কর্মসূচি সমাপ্ত
- মেসির ১০ নম্বর জার্সি কি অবসর নিতে পারবে?
- শুক্রবার ঢাকার যেসব মার্কেট-দোকানপাট বন্ধ
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ