ঢাকা, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩
মালয়েশিয়ায় ৪ বাংলাদেশি এজেন্ট গ্রেফতার
ডুয়া ডেস্ক : মালয়েশিয়ার ইমিগ্রেশন বিভাগ (জেআইএম) চার বাংলাদেশি এজেন্টকে গ্রেফতার করেছে, যারা সমস্যাগ্রস্ত অভিবাসীদের অবৈধ অভিবাসন পরিষেবা প্রদান করছিল।
শুক্রবার (১৪ মার্চ) জেআইএমের মহাপরিচালক দাতুক জাকারিয়া শাবান এক বিবৃতিতে জানান, বুধ ও বৃহস্পতিবার কুয়ালালামপুরের বিভিন্ন স্থানে এবং সেলাঙ্গরের বন্দর বুকিত রাজা এলাকায় বিশেষ অভিযান চালানো হয়। অভিযানে ২২ থেকে ৩৮ বছর বয়সী এই চার বাংলাদেশিকে গ্রেফতার করা হয়।
বিবৃতিতে আরও বলা হয়, এসব এজেন্ট বিশেষ করে বাংলাদেশ, মিয়ানমার, ইন্দোনেশিয়া ও নেপালের অভিবাসীদের লক্ষ্য করে তাদের অবৈধ অবস্থান বা মেয়াদোত্তীর্ণ ভিজিট পাসের জন্য উচ্চমূল্যে সেবা প্রদান করতো। প্রতিটি সেবার জন্য তারা অভিবাসীদের কাছ থেকে দুই থেকে আড়াই হাজার রিঙ্গিত (মালয়েশিয়ার মুদ্রা) নিত।
অভিযানে বিভিন্ন দেশের ১৩৪টি পাসপোর্ট জব্দ করা হয়েছে, যা বাংলাদেশ, নেপাল, মিয়ানমার, ইন্দোনেশিয়া ও ভারতের নাগরিকদের।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- ১১-২০ গ্রেডের চাকরিতে ভাইভার নম্বর বাড়ছে
- বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের ভাইভার তারিখ প্রকাশ
- আজকের বাজারে স্বর্ণের দাম (৭ সেপ্টেম্বর)
- নতুন পে-স্কেলে মোবাইল ভাতা পাবেন সরকারি চাকরিজীবীরা, কোন গ্রেডে কত?
- বিসিএস শিক্ষা ক্যাডারের ৬১৮ প্রভাষকের চাকরি স্থায়ীকরণ