ঢাকা, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩
এমবিএ পরীক্ষা না দিয়েই শিক্ষার্থী পাস, তদন্তে কমিটি
ডুয়া ডেস্ক: যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) মার্কেটিং বিভাগের এমবিএ ২০২২-২০২৩ শিক্ষাবর্ষের এক শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ না করলেও তাকে উত্তীর্ণ করার ঘটনায় বিশ্ববিদ্যালয় প্রশাসন তিন সদস্যবিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করেছে।
গত ৯ মার্চ এ বিষয়ে সংবাদ প্রকাশের পর ১২ মার্চ বুধবার এই তদন্ত কমিটি গঠন করা হয়। যবিপ্রবির রেজিস্ট্রার প্রকৌশলী মোঃ আহসান হাবীব এ তথ্য নিশ্চিত করেছেন।
তদন্ত কমিটিতে যবিপ্রবির রিজেন্ট বোর্ডের সদস্য ও প্রধান প্রকৌশলী অধ্যাপক ড. এইচ এম জাকির হোসেনকে আহ্বায়ক, পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক ড. আমিনুল হককে সচিব এবং বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক এস এম নূর আলমকে সদস্য হিসেবে মনোনীত করা হয়েছে।
এ ঘটনায় জানা গেছে, মার্কেটিং বিভাগের ওই শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ না করলেও তাকে উত্তীর্ণ দেখানো হয়েছে। সংশ্লিষ্ট শিক্ষার্থী স্বীকার করেছেন যে, তিনি পরীক্ষায় অংশগ্রহণ করেননি তবুও বিভাগ তাকে পাশ দেখিয়ে ফলাফল প্রকাশ করেছে। তার উপস্থিতি পত্রে স্বাক্ষর না থাকলেও বিভাগের পক্ষ থেকে পরীক্ষা নিয়ন্ত্রক দপ্তরে পাঠানো পত্রে তাকে উপস্থিত দেখানো হয়। গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর এ ঘটনা সামনে আসে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বিআইডব্লিউটিসির নতুন চেয়ারম্যান এ টি এম আবদুল বারী ড্যানী
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির প্রো-ভিসি হলেন অধ্যাপক ড. সালমা বেগম
- ইউজিসির তিন সদস্যকে অব্যাহতি দিল শিক্ষা মন্ত্রণালয়
- শেয়ারবাজারে আস্থা ফেরাতে ১১ দফা দাবি বিনিয়োগকারীদের
- অসচ্ছল মেধাবী শিক্ষার্থীদের ৫০ হাজার টাকা অনুদান, আবেদন যেভাবে
- বাজারের ৩৪ টুথপেস্টের ২৬টিতে মিলল মাইক্রোপ্লাস্টিক
- বিআইডব্লিউটিসি'র চেয়ারম্যান হিসেবে যোগদান করলেন এ টি এম আবদুল বারী ড্যানী
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ জুলাই)
- সিন্ডিকেট সভা ঘেরাও করলেন ডাকসু নেতারা
- ঢাবির লেদার ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে ২৪ শিক্ষার্থী পেলেন ডিরেক্টরস অ্যাওয়ার্ড
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ জুলাই)
- শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা জানালেন নবনিযুক্ত ১২ কর্মকর্তা
- ঢাবির সামাজিক বিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক মাহবুবুর রহমান
- গাজী নজরুলকে বিয়েতে অনড় ছিল মেয়েটি
- আজকের খেলার সময়সূচি (২৫ জুলাই)