ঢাকা, মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ২ চৈত্র ১৪৩২
সৌদি ফেরত মুয়াল্লেমের কাছে মিললো ৫০ লাখ টাকার স্বর্ণ
ডুয়া ডেস্ক: চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে তল্লাশি চালিয়ে সৌদি ফেরত এক মুয়াল্লেমের কাছ থেকে ৫০ লাখ টাকার স্বর্ণালংকার জব্দ করেছে জাতীয় গোয়েন্দা সংস্থা (এনএসআই)। ওই ব্যক্তি ওমরা করতে সৌদি আরব গিয়েছিলেন।
এনএসআই সূত্রে জানা গেছে, তল্লাশি চালানোর সময় তার হাতব্যাগ এবং পকেটে ১২টি সোনার চুড়ি পাওয়া যায়। মোট ৪০০ গ্রাম ওজনের এসব স্বর্ণালংকার ২২ ক্যারেট মানের, যার বাজারমূল্য ৫০ লাখ ৬৯ হাজার ২০০ টাকা।
বুধবার দুপুরে বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা ইব্রাহিম খলিল জানান, এ ঘটনায় ওই মুয়াল্লেমকে জরিমানা করা হয়েছে এবং সতর্ক করে ছেড়ে দেওয়া হয়েছে। তিনি আরও বলেন, যেহেতু এর আগেও তার বিরুদ্ধে কোনো সোনা চোরাচালান বা অপরাধমূলক কার্যকলাপের রেকর্ড পাওয়া যায়নি তাই তাকে ছেড়ে দেওয়া হয়েছে। তবে ভবিষ্যতে এ ধরনের ঘটনা ঘটলে তাকে আটক করা হবে।
মুয়াল্লেম হলেন সৌদি আরবের গাইড, যিনি হজযাত্রীদের সহায়তা করেন এবং তাদের সব বিষয়ে নির্দেশনা দেন। তার অধীনে একাধিক এজেন্সি থাকে এবং তিনি দুই দেশের মধ্যে যোগাযোগের মাধ্যম হিসেবে কাজ করেন।
এনএসআইয়ের বরাত দিয়ে বিমানবন্দর কর্তৃপক্ষ জানায়, বুধবার সকাল সাড়ে ৮টায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট (বিজি-১৩৬) জেদ্দা থেকে চট্টগ্রামে পৌঁছায়। ওই ফ্লাইটের যাত্রী ছিলেন শাহিন আল মামুন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম পাকিস্তান ২য় ওয়ানডে: সরাসরি Live দেখুন এখানে
- বাংলাদেশ বনাম পাকিস্তান ১ম ওয়ানডে: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- বাংলাদেশ বনাম পাকিস্তান ২য় ওয়ানডে: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- বাংলাদেশ বনাম পাকিস্তান: খেলাটি সরাসরি দেখুন
- নবনিযুক্ত উপাচার্যকে ঢাবি অ্যালামনাইয়ের শুভেচ্ছা
- ক্ষেপণাস্ত্র হা'মলায় নেতানিয়াহুর মৃত্যু, দাবি ইরানি গণমাধ্যমের
- মাদরাসা শিক্ষকদের ঈদ বোনাসের চেক ছাড়
- বইমেলায় ঢাবি শিক্ষক মুমিত আল রশিদের বই 'ইরানি প্রেমের গল্প : রূপ ও সৌরভ'
- ব্যবসায়িক সাফল্যে নতুন রেকর্ড গড়ল লাফার্জহোলসিম বাংলাদেশ
- এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের উৎসব ভাতা নিয়ে সুখবর দিল মাউশি
- শহীদ মিনারে প্রকাশ্যে কনটেন্ট ক্রিয়েটরকে গুলি
- নাহিদ-তানজিদ ঝড়ে লণ্ডভণ্ড সফরকারীরা, শুভসূচনা বাংলাদেশের
- স্বাস্থ্য অধিদপ্তরের নতুন ডিজি ঢাবি অ্যালামনাই সদস্য ডা. প্রভাত চন্দ্র বিশ্বাস
- পিএসসিতে ১১১টি নন-ক্যাডার পদে নিয়োগ বিজ্ঞপ্তি, আবেদন যেভাবে
- ঢাবি ভিসির পদত্যাগ নিয়ে যা বলছেন শিক্ষামন্ত্রী