ঢাকা, মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ২ চৈত্র ১৪৩২
তিন মাস বেতনহীন, মালয়েশিয়ায় মানবেতর জীবন ১৯০ বাংলাদেশির
ডুয়া ডেস্ক : মালয়েশিয়ায় একটি সিরামিক ফর্মার ও স্পেশাল গ্লাভস মোল্ড প্রস্তুতকারী কারখানায় কর্মরত ১৯০ জন বাংলাদেশি শ্রমিক তিন মাস ধরে বেতন পাচ্ছেন না। পাশাপাশি, গত পাঁচ মাসের ওভারটাইম পারিশ্রমিকও পরিশোধ করা হয়নি।
আন্তর্জাতিক অভিবাসী শ্রমিক অধিকার কর্মী অ্যান্ডি হলের বরাত দিয়ে ফ্রি মালয়েশিয়া টুডে এ তথ্য জানিয়েছে। এসব শ্রমিক নিয়োগ প্রক্রিয়ায় বিপুল অর্থ ব্যয় করলেও বেতন না পাওয়ায় তারা এখন ঋণের জালে আটকে পড়েছেন বলেও জানান তিনি।
প্রতিবেদনে বলা হয়, দক্ষিণ মালয়েশিয়ায় অবস্থিত ওই কারখানার শ্রমিকরা ২০২৩ সাল থেকে অনিয়মিত বেতনের সমস্যার মুখোমুখি হচ্ছেন। অনেকে বাধ্য হয়ে ব্যাংক থেকে ঋণ নিয়েছেন বা আত্মীয়-স্বজনের কাছ থেকে টাকা ধার করেছেন, যাতে তারা নিয়োগ ফি পরিশোধ করতে পারেন।
জানা যায়, একেকজন শ্রমিকের নিয়োগ ফি ছিল প্রায় ২৫ হাজার রিঙ্গিত (বাংলাদেশি মুদ্রায় ৬ লাখ ৮৭ হাজার টাকা)। এই অর্থ পরিশোধ করতে তারা এখনও হিমশিম খাচ্ছেন।
ভুক্তভোগী শ্রমিকদের অভিযোগ, তাঁদের খারাপ আবাসন ব্যবস্থায় রাখা হয়েছে এবং নিজেদের পাসপোর্ট নিজের কাছে রাখার অনুমতি দেওয়া হচ্ছে না। এরইমধ্যে তাদের একটি দল গতকাল মালয়েশিয়ার শ্রম বিভাগে অভিযোগ দায়ের করেছে। তবে সংশ্লিষ্ট কোম্পানির নাম এখনো প্রকাশ করা হয়নি। কারণ কর্তৃপক্ষের আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
শ্রমিকদের অবস্থা নিয়ে স্থানীয় ও আন্তর্জাতিক ক্রেতাদের সঙ্গে আলোচনা হয়েছে বলে জানিয়েছেন শ্রমিক অধিকার কর্মী অ্যান্ডি হল। এতে কোম্পানি চলতি মাসের শেষের মধ্যে বকেয়া বেতন পরিশোধের প্রতিশ্রুতি দিয়েছে বলেও জানান তিনি।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম পাকিস্তান ২য় ওয়ানডে: সরাসরি Live দেখুন এখানে
- বাংলাদেশ বনাম পাকিস্তান ১ম ওয়ানডে: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- বাংলাদেশ বনাম পাকিস্তান ২য় ওয়ানডে: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- বাংলাদেশ বনাম পাকিস্তান: খেলাটি সরাসরি দেখুন
- নবনিযুক্ত উপাচার্যকে ঢাবি অ্যালামনাইয়ের শুভেচ্ছা
- ক্ষেপণাস্ত্র হা'মলায় নেতানিয়াহুর মৃত্যু, দাবি ইরানি গণমাধ্যমের
- মাদরাসা শিক্ষকদের ঈদ বোনাসের চেক ছাড়
- বইমেলায় ঢাবি শিক্ষক মুমিত আল রশিদের বই 'ইরানি প্রেমের গল্প : রূপ ও সৌরভ'
- ব্যবসায়িক সাফল্যে নতুন রেকর্ড গড়ল লাফার্জহোলসিম বাংলাদেশ
- এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের উৎসব ভাতা নিয়ে সুখবর দিল মাউশি
- শহীদ মিনারে প্রকাশ্যে কনটেন্ট ক্রিয়েটরকে গুলি
- নাহিদ-তানজিদ ঝড়ে লণ্ডভণ্ড সফরকারীরা, শুভসূচনা বাংলাদেশের
- স্বাস্থ্য অধিদপ্তরের নতুন ডিজি ঢাবি অ্যালামনাই সদস্য ডা. প্রভাত চন্দ্র বিশ্বাস
- পিএসসিতে ১১১টি নন-ক্যাডার পদে নিয়োগ বিজ্ঞপ্তি, আবেদন যেভাবে
- ঢাবি ভিসির পদত্যাগ নিয়ে যা বলছেন শিক্ষামন্ত্রী