ঢাকা, রবিবার, ১৪ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩
বিজয় দিবসে নোবিপ্রবির বঙ্গবন্ধু হলে সাংস্কৃতিক অনুষ্ঠান
ডুয়া নিউজ : মহান বিজয় দিবস-২০২৪ উপলক্ষে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) বঙ্গবন্ধু হলে সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৬ ডিসেম্বর) হল প্রাঙ্গণে জমকালো আয়োজনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠান উপলক্ষে দিনব্যাপী স্টেজসহ সকল সাজানোর কাজ করেন হলের শিক্ষক-শিক্ষার্থীরা।
অনুষ্ঠান উপলক্ষে সন্ধ্যা থেকে শিক্ষার্থীরা বিভিন্ন ধরনের গান, নৃত্য, আবৃত্তি ও অভিনয় পরিবেশন করেন। শিক্ষার্থীদের অংশগ্রহণ শেষে হলে গান পরিবেশন করেন বিশ্ববিদ্যালয়ের একমাত্র মিউজিক ক্লাব ধ্রুপদের সদস্যরা।
বিজয় দিবস উপলক্ষে ডিসেম্বরের শুরু থেকেই বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করে হল কর্তৃপক্ষ। ক্রীড়া প্রতিযোগিতার মধ্যে ছিলো ঝুড়িতে বল নিক্ষেপ, লং জাম্প, মিউজিক্যাল চেয়ার,পিলো পাসিং, দাবা, লুডু, ব্যাডমিন্টন ইত্যাদি।
বঙ্গবন্ধু হলের প্রভোস্ট নাসির উদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ ইসমাইল।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. রেজুয়ানুল হক, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মুহাম্মদ হানিফ, রিসার্চ সেলের পরিচালক অধ্যাপক ড. শফিকুল ইসলাম, ছাত্র-পরামর্শ ও নির্দেশনা বিভাগের পরিচালক মো. নিজাম উদ্দীন এবং বাংলাদেশ ও মুক্তিযুদ্ধ স্টাডিজ বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. দিব্যদ্যুতি সরকার।
এ ছাড়াও বিভিন্ন বিভাগের শিক্ষকবৃন্দ, হলের সহকারী প্রভোস্টবৃন্দ, আবাসিক শিক্ষার্থীরা ও কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- কানাডা বনাম বসনিয়ার ম্যাচ চলছে: সরাসরি দেখুন (LIVE)
- ফিফা বিশ্বকাপ ২০২৬: মেক্সিকো বনাম দক্ষিণ আফ্রিকা-সরাসরি দেখুন (LIVE)
- আর্জেন্টিনা বনাম আইসল্যান্ড ম্যাচ লাইভ দেখবেন যেভাবে
- ৪৯তম বিশেষ বিসিএস উত্তীর্ণদের ফের ভেরিফিকেশন হতে পারে
- বুধবার থেকে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির ভর্তি আবেদন শুরু
- নিরাপত্তার কারণে বন্ধ বাংলাদেশ-অস্ট্রেলিয়া ম্যাচ
- চার দশক পর অস্ট্রেলিয়াকে হারিয়ে সিরিজ জিতল বাংলাদেশ
- সংসদে নবম পে-স্কেল ঘোষণা, প্রতিক্রিয়া জানালেন কর্মচারীরা
- অসচ্ছল মেধাবীদের বৃত্তি দেবে শাহ্জালাল ইসলামী ব্যাংক ফাউন্ডেশন
- ভূমিকম্পে কাঁপল দেশ
- ফের বাংলাদেশিদের জন্য খুলতে পারে মালয়েশিয়ার শ্রমবাজার
- ‘বাবার দোয়া’ ক্রিকেট বোর্ডকে বদলাতে চান তামিম ইকবাল
- বাজেটে কোন খাতে কত বরাদ্দ, বিস্তারিত জানুন
- সরকারি চাকরিজীবীদের বেতন ৫০ শতাংশ বাড়ছে
- নতুন পে-স্কেলে সরকারি বেতন বাড়ানোর প্রস্তাব এনসিপির