ঢাকা, মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ২ চৈত্র ১৪৩২
মালয়েশিয়ায় বিনোদন কেন্দ্রে অভিযান: বাংলাদেশিসহ আটক ৮০
ডুয়া ডেস্ক : মালয়েশিয়ার ইমিগ্রেশন বিভাগ সেলাঙ্গরের সেরি কেম্বাঙ্গানের একটি বিনোদন কেন্দ্রে অভিযান চালিয়ে বাংলাদেশিসহ ৮০ অবৈধ অভিবাসীকে আটক করেছে।
এ অভিযানটি ৫ মার্চ রাতে পরিচালিত হয়। সেলাঙ্গর ইমিগ্রেশন পরিচালক খাইরুল আমিনুস কামারুদ্দিন এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, আটকদের মধ্যে ৫ পুরুষ এবং ৭৫ নারী ছিলেন। যাদের বয়স ১৭ থেকে ৪৫ বছরের মধ্যে এবং তারা বাংলাদেশ, লাওস, থাইল্যান্ড ও ভিয়েতনামের নাগরিক।
তিনি আরও বলেন, অভিবাসীরা বিনোদন কেন্দ্রে ওয়েটার হিসাবে কাজ করতো বলে মনে করা হচ্ছে এবং জিজ্ঞাসাবাদের সময়, কেউ কেউ বিনোদন কেন্দ্রে স্থানীয় দর্শনার্থীদের কাছে বান্ধবী হিসেবে জাহির করার চেষ্টা করেছিল।
খাইরুল বলেন, এলাকায় অবৈধ অভিবাসীদের উপস্থিতি সম্পর্কে জনসাধারণের অভিযোগের ভিত্তিতে দুই সপ্তাহে গোয়েন্দা তথ্য সংগ্রহের পর রাত সাড়ে ১০ টায় অভিযানটি পরিচালিত হয়।
তিনি বলেন, ইমিগ্রেশন আইন ১৯৫৯/৬৩ এর ধারা ৬(১) (সি) এবং ইমিগ্রেশন রেগুলেশন ১৯৬৩ এর রেগুলেশন ৩৯(বি) অনুসারে আরও তদন্তের জন্য সেমেনিহ ইমিগ্রেশন ডিপোতে আটকদের রাখা হয়েছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম পাকিস্তান ২য় ওয়ানডে: সরাসরি Live দেখুন এখানে
- বাংলাদেশ বনাম পাকিস্তান ১ম ওয়ানডে: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- বাংলাদেশ বনাম পাকিস্তান ২য় ওয়ানডে: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- বাংলাদেশ বনাম পাকিস্তান: খেলাটি সরাসরি দেখুন
- নবনিযুক্ত উপাচার্যকে ঢাবি অ্যালামনাইয়ের শুভেচ্ছা
- ক্ষেপণাস্ত্র হা'মলায় নেতানিয়াহুর মৃত্যু, দাবি ইরানি গণমাধ্যমের
- মাদরাসা শিক্ষকদের ঈদ বোনাসের চেক ছাড়
- বইমেলায় ঢাবি শিক্ষক মুমিত আল রশিদের বই 'ইরানি প্রেমের গল্প : রূপ ও সৌরভ'
- ব্যবসায়িক সাফল্যে নতুন রেকর্ড গড়ল লাফার্জহোলসিম বাংলাদেশ
- এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের উৎসব ভাতা নিয়ে সুখবর দিল মাউশি
- শহীদ মিনারে প্রকাশ্যে কনটেন্ট ক্রিয়েটরকে গুলি
- নাহিদ-তানজিদ ঝড়ে লণ্ডভণ্ড সফরকারীরা, শুভসূচনা বাংলাদেশের
- স্বাস্থ্য অধিদপ্তরের নতুন ডিজি ঢাবি অ্যালামনাই সদস্য ডা. প্রভাত চন্দ্র বিশ্বাস
- পিএসসিতে ১১১টি নন-ক্যাডার পদে নিয়োগ বিজ্ঞপ্তি, আবেদন যেভাবে
- ঢাবি ভিসির পদত্যাগ নিয়ে যা বলছেন শিক্ষামন্ত্রী