ঢাকা, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩
চবির ‘এ’ ইউনিটে ভর্তি পরীক্ষায় ২৮১৭ শিক্ষার্থীর ওএমআর বাতিল
ডুয়া ডেস্ক : চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষায় মোট ২ হাজার ৮১৭ ভর্তিচ্ছুর ওএমআর বাতিল হয়েছে, যা পরীক্ষার্থীদের ৩ দশমিক ০৭ শতাংশ।
পরীক্ষায় অংশ নেওয়া শিক্ষার্থীদের মধ্যে ২৯ হাজার ৪১১ জন উত্তীর্ণ হয়েছেন, যা পাসের হার ৩২ দশমিক ০৬ শতাংশ। অন্যদিকে, ৫৯ হাজার ৫১১ জন পরীক্ষার্থী ফেল করেছেন, যা মোট অংশগ্রহণকারীর ৬৪ দশমিক ৮৭ শতাংশ।
এবারের পরীক্ষায় প্রথম স্থান অর্জনকারী শিক্ষার্থী পেয়েছেন ৯৭ দশমিক ৫০ নম্বর। এসব তথ্য গণমাধ্যমকে নিশ্চিত করেছেন ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষার সমন্বয়ক ও চবির ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন ড. মুহাম্মদ সানাউল্লাহ চৌধুরী।
ওএমআর বাতিল হওয়ার বিষয়ে তিনি বলেন, ওএমআর বাতিলের প্রধান কারণ সেটকোড পূরণ না করা। এছাড়া ওএমআর শিটের আশেপাশে লেখালেখি করলেও এটা বাতিল হয়। কিছুক্ষেত্রে হয়তো রোল বা আইডি ঠিকঠাক পূরণ করেনি শিক্ষার্থীরা। এই তিনটায় ওএমআর বাতিলের বেসিক কারণ।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- মাস্টারদা সূর্য সেন হল অ্যালামনাইয়ের নতুন কমিটি ঘোষণা, সভাপতি ডাবলু, সাধারণ সম্পাদক পলাশ
- আফগান যুবাদের কাছে হারল বাংলাদেশের যুবারা
- আজ ২২,২১ ও ১৮ ক্যারেট সোনার দাম কত? জেনে নিন
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত অধ্যাপক মাহমুদ আলমের মৃত্যু, উপাচার্যের শোক
- সৌদিতে সুইটির মৃ/ত্যুদণ্ড, এখনো জানে না পরিবার
- যুক্তরাষ্ট্রের ডিভি লটারিতে বাংলাদেশিরা কি অংশ নিতে পারবে? জানুন বিস্তারিত
- আজ ২২,২১ ও ১৮ ক্যারেট স্বর্ণের দাম কত? জেনে নিন
- জেনে নিন আজকের বাজারে ২২,২১ ও ১৮ ক্যারেট সোনার দাম
- বৃহস্পতিবার রাজধানীর যেসব মার্কেট-দোকানপাট বন্ধ
- নভেম্বরে টানা তিন দিনের ছুটির সুযোগ, যারা পাবেন
- আজকের বাজারে স্বর্ণের দাম (২১ অক্টোবর)
- আজ ২২,২১ ও ১৮ ক্যারেট সোনার দাম কত? জেনে নিন
- ডেকে নিয়ে কুপিয়ে হত্যা: ঢাবির সাবেক ছাত্রলীগ নেতা গ্রেপ্তার
- নতুন পে-স্কেলে শিক্ষকদের বেতন কবে, জানাল অর্থ মন্ত্রণালয়
- বুধবার রাজধানীর যেসব এলাকার মার্কেট ও দোকানপাট বন্ধ