ঢাকা, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩
বাংলাদেশিদের জন্য ই-ভিসা চালুর তারিখ ঘোষণা করলো থাইল্যান্ড
ডুয়া নিউজ: বাংলাদেশিদের জন্য ভ্রমণ সহজতর করতে থাইল্যান্ড ই-ভিসা সেবা চালু করতে যাচ্ছে। এ উদ্যোগের ফলে থাইল্যান্ডে ভ্রমণের জন্য ভিসা আবেদন প্রক্রিয়া আরও সহজ ও কার্যকর হবে।
রোববার (১৭ ডিসেম্বর) রয়্যাল থাই দূতাবাস এই সিদ্ধান্তের কথা জানালেও বিষয়টি সোমবার (১৬ ডিসেম্বর) গণমাধ্যমে প্রকাশ পেয়েছে।
আগামী ২ জানুয়ারি থেকে বাংলাদেশিদের জন্য ই-ভিসা সেবা নির্দেশিত হবে। ফলে সরকারি পাসপোর্টধারীদের জন্য থাই ভিসার প্রয়োজন আর থাকবে না। ১৯ ডিসেম্বর থেকে নাগরিকরা নিজেদের ঘর থেকেই ই-ভিসার জন্য আবেদন করতে পারবেন।
এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলাদেশের সাধারণ নাগরিকরা আগামী ২ জানুয়ারি থেকে এই সেবা পাচ্ছেন। তবে সরকারি পাসপোর্টধারীরা ১৯ ডিসেম্বর থেকে সুবিধাটি উপভোগ করতে পারবেন। আবেদনকারীরা ১০ দিনের মধ্যে ইমেইলে তাদের ভিসার অনুমোদন পাবেন।
আবেদনকারীকে https://www.thaievisa.go.th ওয়েবসাইটের মাধ্যমে প্রয়োজনীয় তথ্য দিয়ে আবেদন করতে হবে। নতুন এই ব্যবস্থার মাধ্যমে আবেদনকারীরা ই-মেইলের মাধ্যমে অনুমোদিত ভিসা পাবেন এবং পরে এটি প্রিন্ট করে থাই ইমিগ্রেশন সেন্টারে উপস্থাপন করতে পারবেন।
ই-ভিসা আবেদনকারী সহানুভূতি দর্শাতে https://www.combank.net.bd/thaievisa ওয়েবসাইটের মাধ্যমে দূতাবাসের ব্যাংক অ্যাকাউন্টে আবেদন ফি জমা দিতে হবে এবং সেই সঙ্গে দূতাবাসের ফি যাচাই করার জন্য তাদের তথ্যও প্রদান করতে হবে।
অবশেষে, ই-ভিসা চালুর ফলে আগামী ২৪ ডিসেম্বর থেকে ঢাকায় থাইল্যান্ডের ভিসা সেন্টার বন্ধ করে দেওয়া হবে বলে জানিয়েছে দূতাবাস।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- ইউপি নির্বাচনে প্রার্থী হতে পারবেন এমপিওভুক্ত শিক্ষকেরা
- চলতি মাসে টানা চার দিনের ছুটির সুযোগ
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাপানি ভাষা বিষয়ক `NAT-Test`সেবা চালুর লক্ষ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (১১ সেপ্টেম্বর)
- প্রাণিসম্পদ অধিদপ্তরে ৫৩৮ জন নিয়োগ, আবেদন শুরু ১৫ সেপ্টেম্বর
- মব হেনস্তার প্রতিবাদে ঢাবির ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান তাহসিনের
- ছবিতে সাফল্য আর বাস্তবে সংগ্রাম, প্রবাস জীবনের অদেখা গল্প
- নটর ডেম কলেজের একাদশের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
- পে-স্কেলের গেজেট কেন প্রকাশ হচ্ছে না, জানা গেল রহস্যময় তথ্য
- এসএসসি পুনর্নিরীক্ষণের ফল আজ, জানা যাবে ৩ উপায়ে
- দুই মন্ত্রীর দায়িত্ব বাড়াল সরকার
- আজকের বাজারে স্বর্ণের দাম (১২ সেপ্টেম্বর)
- যে কারণে বিলম্ব হচ্ছে পে স্কেলের গেজেট প্রকাশ