ঢাকা, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩
মালয়েশিয়ায় বাংলাদেশিসহ গ্রেপ্তার ৭৫
ডুয়া ডেস্ক : সাম্প্রতিক বছরগুলোতে অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে ব্যাপক ধরপাকড় শুরু করেছে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ মালয়েশিয়া। এবার দেশটির জোহর রাজ্যে ১১ বাংলাদেশিসহ ৭৫ জন অবৈধ অভিবাসীকে আটক করেছে ইমিগ্রেশন বিভাগ। বুধবার ইমিগ্রেশন ডিপার্টমেন্ট জোহর শহরের বিভিন্ন স্থানে আইন প্রয়োগকারী অভিযানে অবৈধ এসব অভিবাসীকে আটক করা হয়।
আজ বৃহস্পতিবার (৬ মার্চ) জোহর জেআইএম’র পরিচালক দাতুক মোহাম্মদ রুসদি মোহাম্মদ দারুস এক বিবৃতিতে বলেছেন, বুধবার বিকেল ৩টার দিকে পান্ডান পাইকারী বাজারের আশপাশে প্রথম অভিযান চালানো হয়।
জোহর ইমিগ্রেশন বিভাগ বৈধ পারমিট ছাড়াই কাজ করা বিদেশিদের উপস্থিতি সম্পর্কে জনসাধারণের কাছ থেকে তথ্য পাওয়ার পর এই অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ২০টি প্রাঙ্গণ পরিদর্শন ও ৬৬ জন ব্যক্তিকে তল্লাশি করা হয় এবং বিভিন্ন অভিবাসন অপরাধের জন্য ৩৫ জন বিদেশিকে আটক করা হয়েছে।
বুধবার রাত ১২টা ৩০ মিনিটে বন্দর বারু পারমাস জায়ায় পরিচালিত অভিযানে নয়টি দোকানঘর পরিদর্শন করা হয়। এতে মোট ৬৪ জন বিদেশিকে তল্লাশি করা হয়েছে। তাদের মধ্যে ৪০ জনকে তদন্তের জন্য আটক করা হয়েছে।
আটকদের মধ্যে মিয়ানমারের ২১ জন পুরুষ এবং ৯ জন নারী, বাংলাদেশের ১১ জন পুরুষ, পাকিস্তানের ২ জন পুরুষ, ইন্দোনেশিয়ার ১১ জন পুরুষ এবং ১৯ জন নারী ও ২ জন ভিয়েতনামী রয়েছেন।
১৮ থেকে ৫৫ বছর বয়সী আটক ব্যক্তিদের বিরুদ্ধে ১৯৫৯/৬৩ সালের ইমিগ্রেশন আইন এবং ১৯৬৩ সালের ইমিগ্রেশন রেগুলেশন অনুসারে অপরাধের সন্দেহ রয়েছে। আটক অভিবাসীদের পরবর্তী পদক্ষেপের জন্য সেতিয়া ট্রপিকা ইমিগ্রেশন ডিপোতে রাখা হয়েছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- ১১-২০ গ্রেডের চাকরিতে ভাইভার নম্বর বাড়ছে
- বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের ভাইভার তারিখ প্রকাশ
- আজকের বাজারে স্বর্ণের দাম (৭ সেপ্টেম্বর)
- নতুন পে-স্কেলে মোবাইল ভাতা পাবেন সরকারি চাকরিজীবীরা, কোন গ্রেডে কত?
- বিসিএস শিক্ষা ক্যাডারের ৬১৮ প্রভাষকের চাকরি স্থায়ীকরণ