ঢাকা, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩
১০ রমজানের মধ্যে ঢাবির অফলাইন ক্লাস শেষ করতে উপাচার্যকে স্মারকলিপি
ডুয়া ডেস্ক: ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদ দশ রমজানের মধ্যে অফলাইন ক্লাস শেষ করার জন্য বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. নিয়াজ আহমদ খানের কাছে স্মারকলিপি প্রদান করেছে। আজ বৃহস্পতিবার (৬ মার্চ) দুপুরে এই স্মারকলিপি প্রদান করা হয়।
স্মারকলিপিতে উল্লেখ করা হয়, গত ২ মার্চ থেকে পবিত্র রমজান মাস শুরু হয়েছে। যদিও এই সময়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পুষ্টিকর খাবারের পর্যাপ্ত ব্যবস্থা নেই তবুও রমজান মাসে খাবারের সংকট আরও প্রকট হয়ে উঠেছে। হলের ক্যান্টিন এবং মেসের নিম্নমানের খাবার খেয়ে শিক্ষার্থীদের জন্য দীর্ঘসময় রোজা রাখা কঠিন হয়ে পড়েছে।
বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ক্যালেন্ডার অনুযায়ী, ২৩ রমজান বা ২৪ মার্চ পর্যন্ত ক্লাস-পরীক্ষা এবং অন্যান্য শিক্ষা কার্যক্রম চলমান থাকবে। তবে হলের খাবারের মান ও দাম বিবেচনায় শিক্ষার্থীদের জন্য এটি অত্যন্ত কষ্টকর হয়ে উঠছে।
এছাড়া বিশ্ববিদ্যালয়ে খাবারের অভাবের কারণে শুধু মুসলিম শিক্ষার্থীরাই নয়, অমুসলিম শিক্ষার্থীরাও সমস্যার সম্মুখীন হচ্ছেন। বর্তমান আবহাওয়ার কারণে ক্যাম্পাস থেকে দূরে থাকা শিক্ষার্থীদের জন্য রোজা রেখে ক্লাসে আসাও কঠিন হয়ে পড়েছে।
এই পরিস্থিতিতে শিক্ষার্থীরা ১০ রমজানের মধ্যে অফলাইনে সকল শিক্ষা কার্যক্রম শেষ করার দাবি জানিয়েছেন। প্রয়োজন হলে ডিপার্টমেন্টগুলো অনলাইন ক্লাস চালাতে পারে।
স্মারকলিপিতে উপস্থাপিত দাবিগুলো-
১. ১০ রমজানের মধ্যে অফলাইনে সকল ক্লাস কার্যক্রম শেষ করতে হবে।
২. রমজান মাসে প্রয়োজন অনুযায়ী অনলাইন ক্লাস পরিচালনা করতে হবে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বিআইডব্লিউটিসির নতুন চেয়ারম্যান এ টি এম আবদুল বারী ড্যানী
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির প্রো-ভিসি হলেন অধ্যাপক ড. সালমা বেগম
- ইউজিসির তিন সদস্যকে অব্যাহতি দিল শিক্ষা মন্ত্রণালয়
- শেয়ারবাজারে আস্থা ফেরাতে ১১ দফা দাবি বিনিয়োগকারীদের
- অসচ্ছল মেধাবী শিক্ষার্থীদের ৫০ হাজার টাকা অনুদান, আবেদন যেভাবে
- বাজারের ৩৪ টুথপেস্টের ২৬টিতে মিলল মাইক্রোপ্লাস্টিক
- বিআইডব্লিউটিসি'র চেয়ারম্যান হিসেবে যোগদান করলেন এ টি এম আবদুল বারী ড্যানী
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ জুলাই)
- সিন্ডিকেট সভা ঘেরাও করলেন ডাকসু নেতারা
- ঢাবির লেদার ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে ২৪ শিক্ষার্থী পেলেন ডিরেক্টরস অ্যাওয়ার্ড
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ জুলাই)
- শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা জানালেন নবনিযুক্ত ১২ কর্মকর্তা
- ঢাবির সামাজিক বিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক মাহবুবুর রহমান
- গাজী নজরুলকে বিয়েতে অনড় ছিল মেয়েটি
- আজকের খেলার সময়সূচি (২৫ জুলাই)