ঢাকা, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩
জাপান সফর শেষে দেশে ফিরলেন ঢাবি প্রো-ভিসি ড. মামুন
ঢাবি প্রতিনিধি: ৭ দিনের জাপান সফর শেষে দেশে ফিরেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. মামুন আহমেদ। জাপানের কোবে বিশ্ববিদ্যালয়ের আমন্ত্রণে তিনি এই সফর করেন।
মঙ্গলবার (৪ মার্চ) দেশে ফেরেন তিনি।
সফরকালে প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. মামুন আহমেদ জয়েন্ট ভার্চুয়াল ক্যাম্পাস (জেভি ক্যাম্পাস) এবং গ্লোবাল নেটওয়ার্ক প্রোগ্রাম (জিএনপি) সম্পর্কিত দুইটি সিম্পোজিয়ামে আমন্ত্রিত অতিথি হিসেবে অংশগ্রহণ করেন।
জয়েন্ট ভার্চুয়াল ক্যাম্পাস (জেভি) সম্পর্কিত সিম্পোজিয়ামটি জাপানের কোবে বিশ্ববিদ্যালয় আয়োজন করে। এর সহযোগী আয়োজক ছিল জাপানের শিক্ষা মন্ত্রণালয়। এই প্রকল্পের মাধ্যমে বিশ্বব্যাপী প্রতিভা লালন, পাঠ্যক্রম উন্নত করা এবং আসিয়ানভুক্ত দেশসমূহের বিশ্ববিদ্যালয়ের মধ্যে পারস্পরিক শিক্ষা ও গবেষণা সংক্রান্ত অভিজ্ঞতা বিনিময় করা হয়। এই প্রকল্পের আওতায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ভার্চুয়ালি ক্লাস করার সুযোগ প্রদানের বিষয়েও সিম্পোজিয়ামে আলোচনা করা হয়।
এ বিষয়ে কোবে বিশ্ববিদ্যালয়ের সঙ্গে শীঘ্রই একটি সমঝোতা স্মারক স্বাক্ষরের ব্যাপারেও মতবিনিময় করা হয়।

উল্লেখ্য, যুক্তরাষ্ট্র, চীন, ইন্দোনেশিয়া, কম্বোডিয়া এবং থাইল্যান্ডসহ বিভিন্ন দেশের খ্যাতিমান বিশ্ববিদ্যালয়সমূহ ইতোমধ্যেই এই প্রকল্পের অধীনে যৌথভাবে কাজ করার অঙ্গীকার করেছে।
এছাড়া জাপানের শিক্ষা মন্ত্রাণালয়ের উদ্যোগে গ্লোবাল নেটওয়ার্ক প্রোগ্রাম শীর্ষক পৃথক সিম্পোজিয়াম অনুষ্ঠিত হয়। সিম্পোজিয়ামে বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা, শিক্ষাবিদ এবং বিভিন্ন দেশের সরকারের মধ্যে যৌথ সহযোগিতা আরও বৃদ্ধি করার ওপর গুরুত্বারোপ করা হয়।
সফরকালে প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. মামুন আহমেদ কোবে বিশ্ববিদ্যালয়ের নির্বাহী ভাইস প্রেসিডেন্ট তামাকি হিশাশির সঙ্গে এক সৌজন্য সাক্ষাৎ করেন। সাক্ষাৎকালে তারা ঢাকা বিশ্ববিদ্যালয় এবং কোবে বিশ্ববিদ্যালয়ের মধ্যে যৌথ পিএইচডি প্রোগ্রাম চালুসহ সহযোগিতামূলক শিক্ষা ও গবেষণা কার্যক্রম চালুর সম্ভাব্যতা নিয়ে আলোচনা করেন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- মাস্টারদা সূর্য সেন হল অ্যালামনাইয়ের নতুন কমিটি ঘোষণা, সভাপতি ডাবলু, সাধারণ সম্পাদক পলাশ
- আফগান যুবাদের কাছে হারল বাংলাদেশের যুবারা
- আজ ২২,২১ ও ১৮ ক্যারেট সোনার দাম কত? জেনে নিন
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত অধ্যাপক মাহমুদ আলমের মৃত্যু, উপাচার্যের শোক
- সৌদিতে সুইটির মৃ/ত্যুদণ্ড, এখনো জানে না পরিবার
- যুক্তরাষ্ট্রের ডিভি লটারিতে বাংলাদেশিরা কি অংশ নিতে পারবে? জানুন বিস্তারিত
- আজ ২২,২১ ও ১৮ ক্যারেট স্বর্ণের দাম কত? জেনে নিন
- জেনে নিন আজকের বাজারে ২২,২১ ও ১৮ ক্যারেট সোনার দাম
- বৃহস্পতিবার রাজধানীর যেসব মার্কেট-দোকানপাট বন্ধ
- নভেম্বরে টানা তিন দিনের ছুটির সুযোগ, যারা পাবেন
- আজকের বাজারে স্বর্ণের দাম (২১ অক্টোবর)
- আজ ২২,২১ ও ১৮ ক্যারেট সোনার দাম কত? জেনে নিন
- ডেকে নিয়ে কুপিয়ে হত্যা: ঢাবির সাবেক ছাত্রলীগ নেতা গ্রেপ্তার
- নতুন পে-স্কেলে শিক্ষকদের বেতন কবে, জানাল অর্থ মন্ত্রণালয়
- বুধবার রাজধানীর যেসব এলাকার মার্কেট ও দোকানপাট বন্ধ