ঢাকা, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩
ঢাকা-রিয়াদ রুটে ইউএস-বাংলার ফ্লাইট শুরু যেদিন, জানা গেল টিকিটমূল্য
ডুয়া ডেস্ক: বাংলাদেশের ইউএস-বাংলা এয়ারলাইন্স সৌদি আরবের রাজধানী রিয়াদে সরাসরি ফ্লাইট চালু করতে যাচ্ছে। আগামী ২১ এপ্রিল থেকে সপ্তাহে ৫ দিন ঢাকা থেকে রিয়াদে উড়োজাহাজ পাঠাবে ইউএস-বাংলা। এই রুটে ৪৩৬ আসনের এয়ারবাস এ৩৩০-৩০০ উড়োজাহাজ ব্যবহার করবে এয়ারলাইন্সটি।
৫ মার্চ থেকে রিয়াদ-ঢাকা রুটের টিকিট বিক্রির কাজ শুরু হয়েছে। ঢাকা থেকে সোম, মঙ্গল, বুধ, শুক্র এবং রোববার দুপুর ১টা ৩৫ মিনিটে রিয়াদের উদ্দেশ্যে উড়ানো হবে। রিয়াদে পৌঁছাবে স্থানীয় সময় বিকাল ৫টা ১০ মিনিটে। রিয়াদ থেকে ঢাকায় ফিরে আসবে সন্ধ্যা ৭টা ১৫ মিনিটে এবং পরদিন ভোর ৪টায় ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবে।
ঢাকা থেকে রিয়াদে একপথের টিকেটের সর্বনিম্ন মূল্য ট্যাক্সসহ ৫৪,৬৫৩ টাকা এবং রিটার্ন টিকেটের মূল্য ৮১,৯৯৮ টাকা। রিয়াদ থেকে ঢাকা রিটার্ন টিকেটের দাম ১,৪৫৮ সৌদি রিয়েল আর ওয়ানওয়ে ৮৪৬ সৌদি রিয়েল।
এই ফ্লাইট শুরু করে সৌদি আরবে থাকা প্রবাসী বাংলাদেশীদের দীর্ঘদিনের প্রত্যাশা পূর্ণ করার পাশাপাশি ইউএস-বাংলা এয়ারলাইন্স প্রবাসী শ্রমিকদের সুবিধা নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ বলে জানানো হয়েছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- ১১-২০ গ্রেডের চাকরিতে ভাইভার নম্বর বাড়ছে
- বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের ভাইভার তারিখ প্রকাশ
- আজকের বাজারে স্বর্ণের দাম (৭ সেপ্টেম্বর)
- নতুন পে-স্কেলে মোবাইল ভাতা পাবেন সরকারি চাকরিজীবীরা, কোন গ্রেডে কত?
- বিসিএস শিক্ষা ক্যাডারের ৬১৮ প্রভাষকের চাকরি স্থায়ীকরণ