ঢাকা, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩
৬৬ কোটি টাকা জিতলেন প্রবাসী বাংলাদেশি
ডুয়া নিউজ : প্রায়ই মধ্যপ্রাচ্যের দেশ সংযুক্ত আরব আমিরাতে লটারিতে বাংলাদেশিদের বিজয়ের খবর পাওয়া যায়। এবার আমিরাতে লটারিতে ২ কোটি দিরহাম জিতেছেন প্রবাসী এক বাংলাদেশি। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ দাঁড়ায় ৬৬ কোটি ১৪ লাখ টাকারও বেশি।
বিজেতার নাম- জাহাঙ্গীর আলম। তিনি আমিরাতের দুবাইতে থাকেন।
সোমবার (৩ মার্চ) 'আবুধাবি বিগ টিকিট' নামে ওই লটারির ড্র অনুষ্ঠিত হয়। জাহাঙ্গীরের টিকিট নম্বর ১৩৪৪৬৮। গত ১১ ফেব্রুয়ারি তিনি টিকিটটি কিনেছিলেন।
৪৪ বছর বয়সি জাহাঙ্গীর দুবাইয়ে জাহাজ নির্মাণ শিল্পে কাজ করছেন। গত ছয় বছর ধরে দুবাইতে বসবাস করছেন তিনি। গত তিন বছর ধরে তিনি প্রতি মাসে ১৪ জন বন্ধুর সঙ্গে বিগ টিকেট ড্রতে অংশগ্রহণ করেছেন।
পুরস্কার জেতার পর জাহাঙ্গীর বলেন, “আমার ফোনে যখন কল আসে, তখন আমি নামাজ পড়ছিলাম। আমি বাইরে আসার পর আমার এক বন্ধু আমাকে এই অবিশ্বাস্য খবরটি জানায়। খবরটি শুনে আমি আনন্দে অভিভূত হয়ে পড়ি।”
তিনি আরও বলেন, “এ জয় কেবল আমার নয়, এটি আরও ১৪ জনের এবং তাদের পরিবারেরও অর্জন।”
এ অর্থ দিয়ে তিনি বন্ধুদের সঙ্গে দুবাইতে ছোট পরিসরে একটি ব্যবসা শুরু করতে চান বলে জানান জাহাঙ্গীর আলম।
'আমি অবশ্যই টিকিট কিনতে থাকব। আশা করি আমার গল্প এই অবিশ্বাস্য যাত্রায় অংশ নিতে অন্যদেরও অনুপ্রাণিত করবে,’ যোগ করেন জাহাঙ্গীর।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের ভাইভার তারিখ প্রকাশ
- আজকের বাজারে স্বর্ণের দাম (৭ সেপ্টেম্বর)