ঢাকা, মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ২ চৈত্র ১৪৩২
আমিরাতে লটারি জিতে ৬৬ কোটি টাকার মালিক প্রবাসী বাংলাদেশি
ডুয়া ডেস্ক : সংযুক্ত আরব আমিরাতে আয়োজিত ‘আবুধাবি বিগ টিকিট র্যাফেল ড্র’ লটারিতে ২০ মিলিয়ন দিরহাম জিতেছেন এক প্রবাসী বাংলাদেশি, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৬৬ কোটি ২৮ লাখ টাকা। বিজয়ী ওই বাংলাদেশির নাম জাহাঙ্গীর আলম।
সংযুক্ত আরব আমিরাতের জনপ্রিয় দৈনিক খালিজ টাইমস জানিয়েছে, সোমবার (৩ মার্চ) বিগ টিকিটের ফলাফল ঘোষণা করা হয়, যেখানে ভাগ্যবান বিজয়ী হিসেবে উঠে আসে জাহাঙ্গীরের নাম। তার টিকিট নম্বর ছিল ১৩৪৪৬৮, যা তিনি কিনেছিলেন গত ১১ ফেব্রুয়ারি।
জানা যায়, ৪৪ বছর বয়সী জাহাজ নির্মাণ শিল্পের এই কর্মী ছয় বছর ধরে দুবাইতে বসবাস করছেন এবং তার পরিবার বাংলাদেশে থাকে। গত তিন বছরে তিনি প্রতি মাসে এন্ট্রি কেনার জন্য ১৪ জন বন্ধুর একটি গ্রুপের সাথে দল বেঁধে বিগ টিকেট ড্র-তে অংশগ্রহণ করেছেন।
লটারি জেতার পর জাহাঙ্গীর বলেন, ‘আমার ফোনে যখন কলটি আসে তখন আমি গভীর মোনাজাতে মগ্ন ছিলাম। যখন আমি বেরিয়ে এলাম, তখন আমার বন্ধু আমাকে অবিশ্বাস্য এই সংবাদটি জানাল। আমি আনন্দে আপ্লুত হয়ে গেছি। তবে এটি আমার একার অর্জন নয়। এটি আরও ১৪ জনের এবং তাদের পরিবারেরও অর্জন।’
তিনি বলেন, আমার ইচ্ছা এই অর্থের কিছু অংশ দিয়ে দুবাইতে একটি ছোট ব্যবসা শুরু করার। আমি অবশ্যই টিকিট কিনতে থাকব। আমি আশা করি, আমার এই গল্প অন্যদেরকেও সুযোগ নিতে এবং এই অবিশ্বাস্য যাত্রার অংশ হতে অনুপ্রাণিত করবে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম পাকিস্তান ২য় ওয়ানডে: সরাসরি Live দেখুন এখানে
- বাংলাদেশ বনাম পাকিস্তান ১ম ওয়ানডে: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- বাংলাদেশ বনাম পাকিস্তান ২য় ওয়ানডে: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- বাংলাদেশ বনাম পাকিস্তান: খেলাটি সরাসরি দেখুন
- নবনিযুক্ত উপাচার্যকে ঢাবি অ্যালামনাইয়ের শুভেচ্ছা
- ক্ষেপণাস্ত্র হা'মলায় নেতানিয়াহুর মৃত্যু, দাবি ইরানি গণমাধ্যমের
- মাদরাসা শিক্ষকদের ঈদ বোনাসের চেক ছাড়
- বইমেলায় ঢাবি শিক্ষক মুমিত আল রশিদের বই 'ইরানি প্রেমের গল্প : রূপ ও সৌরভ'
- ব্যবসায়িক সাফল্যে নতুন রেকর্ড গড়ল লাফার্জহোলসিম বাংলাদেশ
- এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের উৎসব ভাতা নিয়ে সুখবর দিল মাউশি
- শহীদ মিনারে প্রকাশ্যে কনটেন্ট ক্রিয়েটরকে গুলি
- নাহিদ-তানজিদ ঝড়ে লণ্ডভণ্ড সফরকারীরা, শুভসূচনা বাংলাদেশের
- স্বাস্থ্য অধিদপ্তরের নতুন ডিজি ঢাবি অ্যালামনাই সদস্য ডা. প্রভাত চন্দ্র বিশ্বাস
- পিএসসিতে ১১১টি নন-ক্যাডার পদে নিয়োগ বিজ্ঞপ্তি, আবেদন যেভাবে
- ঢাবি ভিসির পদত্যাগ নিয়ে যা বলছেন শিক্ষামন্ত্রী