ঢাকা, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩
ইসলামী ব্যাংকের ভল্ট কেটে ৮ লাখ টাকা চুরি
ডুয়া ডেস্ক : রাতের আঁধারে ভল্ট কেটে ৮ লাখ টাকা চুরির ঘটনা ঘটেছে মেহেরপুরে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের বামন্দী এজেন্ট শাখায়।
সোমবার (৩ মার্চ) দিবাগত রাতের কোনো এক সময় দুর্বৃত্তরা ব্যাংকের গ্রিল কেটে ভেতরে প্রবেশে করে এ ঘটনা ঘটায়। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ।
এ বিষয়ে গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বানী ইসরাইল জানান, গাংনী উপজেলার বামন্দী বাসস্ট্যান্ড সংলগ্ন নজরুল টাওয়ারের তৃতীয় তলায় ইসলামী ব্যাংকের এজেন্ট ব্যাংকের গ্রিল ও ভল্ট কেটে টাকা চুরির ঘটনা ঘটেছে। খবর পেয় পুলিশ পাঠানো হয়েছে।
শাখা ব্যবস্থাপক হামিদুর রহমান কাজল জানান, সোমবার কাজ শেষ করে ৮ লাখ ১০ হাজার টাকা ভল্টে রেখে ব্যাংক বন্ধ করে কর্মকর্তারা চলে যান। আজ সকাল ৯টার দিকে ব্যাংকের ক্যাশিয়ার ব্যাংকে প্রবেশ করে দেখেন জানালার গ্রিল কাটা। দ্রুত ভল্ট কক্ষে গিয়ে দেখেন ভল্ট কেটে টাকা নিয়ে গেছে। সঙ্গে নিয়ে গেছে সিসিটিভি ক্যামেরার ডিভিয়ার।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ‘ছয় মাসে জুলাই সনদের একটি অক্ষরও বাস্তবায়ন করেনি বিএনপি’
- ফের বিশ্ববাজারে তেলের দাম বাড়ল
- ঢাবিতে গ্রিন নেক্সাস কর্মসূচি সমাপ্ত
- মেসির ১০ নম্বর জার্সি কি অবসর নিতে পারবে?
- শুক্রবার ঢাকার যেসব মার্কেট-দোকানপাট বন্ধ
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ