ঢাকা, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩
স্বাধীনতা একবারই হয়, কিন্তু বিজয় মাঝে মাঝেই আসে: কাদের সিদ্দিকী
ডুয়া নিউজ : বঙ্গবীর কাদের সিদ্দিকী বলেছেন, স্বাধীনতা জীবনে একবারই হয়, মানুষের জন্ম যেমন, জন্মের পরে মৃত্যু যেমন, স্বাধীনতা ঠিক তেমনই। বিজয় মাঝে মাঝেই আসে, তার মধ্যে দিয়ে অনেককিছু অর্জন হয়। সোমবার (১৬ ডিসেম্বর) সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
২০২৪ সালের জুলাই আগস্টের বিজয়ে সত্যিই একটা জাতির একটা ঐতিহাসিক বিজয় এসেছে জানিয়ে তিনি আরও বলেন, এই দেশ মানুষের দেশ, এই দেশকে মানুষের চাহিদামত পরিচালনা করা হয়নি। সেকারণেই মানুষের সমস্ত বিক্ষোভ ফুটে উঠে বৈষম্যবিরোধী আন্দোলনে সফলতা এসেছে। তিনি সেই বৈষম্যবিরোধী আন্দোলনের সফলতাকে অভিনন্দন জানিয়েছেন।
বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট এবং ভোট নিয়ে সাংবাদিকরা জানতে চাইলে তিনি বলেন, বাংলাদেশের স্বাধীনতা এসেছিলো নির্বাচনের লড়াইকে অস্বীকার করার মধ্য দিয়ে। বাংলাদেশের মানুষ ভোট দেওয়ার জন্যই বাংলাদেশকে বানিয়েছে, সেটা বারে বারে ভূলন্ঠিত হয়েছে, ব্যহত হয়েছে এবং ২৪-র বৈষম্যবিরোধী আন্দোলনের সফলতায় এই দেশের মানুষের অসন্তুষ্টির বহিঃপ্রকাশ।
খুব তাড়াতাড়ি মানুষের ইচ্ছার মধ্যে বা সময়ের মধ্যে নির্বাচন না হলে কিংবা নির্বাচনে না গেলে মানুষ বিক্ষুব্ধ হবে, শেখ হাসিনার প্রতি যেমন বিক্ষুব্ধ হয়েছিলো তার চেয়েও বেশি সাধারণ মানুষ বিক্ষুব্ধ হবে। যখন যে ক্ষমতায় থাকে, সেই ইতিহাসের মহানায়ক সাজতে চায় কিন্তু সেটা সত্য নয়।
অতীতকে ভুলে গেলে বর্তমান যেমন নিপতিত হবে তেমনি ভবিষ্যৎ অন্ধকার হবে। "বঙ্গবন্ধু জাদুঘর" পুড়িয়ে দেওয়া অন্যায় হয়েছে উল্লেখ করে তিনি বলেন, যারা এখন সরকারের ক্ষমতায় এবং যারা আন্দোলনে সফল হয়েছে তারা এর সঙ্গে নাই এই কথাটি তাদের বলা সময়ের দাবি ছিলো।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- ইউপি নির্বাচনে প্রার্থী হতে পারবেন এমপিওভুক্ত শিক্ষকেরা
- চলতি মাসে টানা চার দিনের ছুটির সুযোগ
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাপানি ভাষা বিষয়ক `NAT-Test`সেবা চালুর লক্ষ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (১১ সেপ্টেম্বর)
- প্রাণিসম্পদ অধিদপ্তরে ৫৩৮ জন নিয়োগ, আবেদন শুরু ১৫ সেপ্টেম্বর
- মব হেনস্তার প্রতিবাদে ঢাবির ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান তাহসিনের
- ছবিতে সাফল্য আর বাস্তবে সংগ্রাম, প্রবাস জীবনের অদেখা গল্প
- নটর ডেম কলেজের একাদশের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
- পে-স্কেলের গেজেট কেন প্রকাশ হচ্ছে না, জানা গেল রহস্যময় তথ্য
- এসএসসি পুনর্নিরীক্ষণের ফল আজ, জানা যাবে ৩ উপায়ে
- দুই মন্ত্রীর দায়িত্ব বাড়াল সরকার
- আজকের বাজারে স্বর্ণের দাম (১২ সেপ্টেম্বর)
- যে কারণে বিলম্ব হচ্ছে পে স্কেলের গেজেট প্রকাশ