ঢাকা, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩
লিবিয়ায় আটকে পড়া বাংলাদেশিদের ফেরাতে ৩ বিশেষ ফ্লাইট
ডুয়া ডেস্ক: লিবিয়ায় আটকে থাকা বাংলাদেশি নাগরিকদের দেশে ফিরিয়ে আনার জন্য চলতি মাসে তিনটি বিশেষ ফ্লাইট পরিচালনা করার পরিকল্পনা করেছে আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম)।
১২ মার্চ লিবিয়ার মিসরাতা থেকে একটি ফ্লাইট এবং ১৯ ও ২৬ মার্চ ত্রিপোলী থেকে দুটি ফ্লাইট বাংলাদেশে পাঠানোর উদ্যোগ নেওয়া হয়েছে।
বাংলাদেশ দূতাবাস জানিয়েছে, আইওএম মার্চ মাসে তিনটি বিশেষ ফ্লাইট পরিচালনা করবে। এর মধ্যে ১২ মার্চে মিসরাতা থেকে একটি ফ্লাইট এবং ১৯ ও ২৬ মার্চে ত্রিপোলী থেকে দুটি ফ্লাইট ছেড়ে যাবে। এসব ফ্লাইট সঠিক সময়ে পরিচালনার জন্য বাংলাদেশ দূতাবাস এবং লিবিয়ার সংশ্লিষ্ট কর্তৃপক্ষ প্রয়োজনীয় অনুমতি ও অভিবাসীদের বহির্গমন ভিসা (খুরুজ নিহায়ী) প্রাপ্তির জন্য কঠোর পরিশ্রম করছে।
এ ফ্লাইটগুলোর মাধ্যমে ইতোমধ্যে ত্রিপোলী ও মিসরাতার নিবন্ধিত বাংলাদেশি অভিবাসীদের ফেরত পাঠানো সম্ভব হবে বলে আশা করা হচ্ছে। তাছাড়া বেনগাজী থেকে নিবন্ধিত অভিবাসীসহ নতুন আগ্রহীদেরও দ্রুত ও নিরাপদে দেশে ফিরিয়ে আনার জন্য দূতাবাসের প্রচেষ্টা অব্যাহত রয়েছে। দূতাবাস নিশ্চিত করেছে যে, তারা বাংলাদেশি অভিবাসীদের নিরাপদ প্রত্যাবাসন নিশ্চিত করতে সব ধরনের পদক্ষেপ নিচ্ছে এবং নিয়মিতভাবে সংশ্লিষ্ট সবার সঙ্গে যোগাযোগ রাখছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- ১১-২০ গ্রেডের চাকরিতে ভাইভার নম্বর বাড়ছে
- বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের ভাইভার তারিখ প্রকাশ
- আজকের বাজারে স্বর্ণের দাম (৭ সেপ্টেম্বর)
- নতুন পে-স্কেলে মোবাইল ভাতা পাবেন সরকারি চাকরিজীবীরা, কোন গ্রেডে কত?
- বিসিএস শিক্ষা ক্যাডারের ৬১৮ প্রভাষকের চাকরি স্থায়ীকরণ