ঢাকা, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩
ডুসাড'র নেতৃত্বে সাবিকুন ও ইমরান
ঢাবি প্রতিনিধি : ঢাকা ইউনিভার্সিটি স্টুডেন্ট অ্যাসোসিয়েশন অব দেবিদ্বার (ডুসাড)-এর নতুন সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন সাবিকুন নাহার ও সাধারণ সম্পাদক ইমরান হাসান ভূঁইয়া।
আজ রবিবার (২ মার্চ) বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে সংগঠনটির সদস্যের প্রত্যক্ষ ভোটের মাধ্যমে এই কমিটি গঠিত হয়।
নির্বাচন পরিচালনা করেন প্রধান নির্বাচন কমিশনার কামরুল ইসলাম। এছাড়াও উপস্থিত ছিলেন সদ্য বিদায়ী সভাপতি নাজমুল হাসান ও সাধারণ সম্পাদক জাহিদ হাসান প্রমুখ।
নবনির্বাচিত সভাপতি সাবিকুন ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী। তার বাড়ি দেবিদ্বার উপজেলার সুবিল ইউনিয়নে। অন্যদিকে সাধারণ সম্পাদক ইমরান বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট বিভাগের শিক্ষার্থী। তার বাড়ি দেবিদ্বার পৌরসভায়।
সভাপতি সাবিকুন বলেন, ডুসাড সবসময় ঐক্য, শিক্ষা ও শান্তির প্রতীক হয়ে কাজ করেছে। আমরা এই ধারা অব্যাহত রেখে সংগঠনকে আরও শক্তিশালী করতে চাই।
সাধারণ সম্পাদক ইমরান বলেন, এটি শুধু একটি পদ নয়, এটি দায়িত্ব ও আস্থার প্রতীক। সকলের ভালোবাসা ও সমর্থনের প্রতি আমি কৃতজ্ঞ। সংগঠনকে আরও এগিয়ে নিতে আমরা একসঙ্গে কাজ করবো।"
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বিআইডব্লিউটিসির নতুন চেয়ারম্যান এ টি এম আবদুল বারী ড্যানী
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির প্রো-ভিসি হলেন অধ্যাপক ড. সালমা বেগম
- ইউজিসির তিন সদস্যকে অব্যাহতি দিল শিক্ষা মন্ত্রণালয়
- শেয়ারবাজারে আস্থা ফেরাতে ১১ দফা দাবি বিনিয়োগকারীদের
- অসচ্ছল মেধাবী শিক্ষার্থীদের ৫০ হাজার টাকা অনুদান, আবেদন যেভাবে
- বাজারের ৩৪ টুথপেস্টের ২৬টিতে মিলল মাইক্রোপ্লাস্টিক
- বিআইডব্লিউটিসি'র চেয়ারম্যান হিসেবে যোগদান করলেন এ টি এম আবদুল বারী ড্যানী
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ জুলাই)
- সিন্ডিকেট সভা ঘেরাও করলেন ডাকসু নেতারা
- ঢাবির লেদার ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে ২৪ শিক্ষার্থী পেলেন ডিরেক্টরস অ্যাওয়ার্ড
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ জুলাই)
- শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা জানালেন নবনিযুক্ত ১২ কর্মকর্তা
- ঢাবির সামাজিক বিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক মাহবুবুর রহমান
- গাজী নজরুলকে বিয়েতে অনড় ছিল মেয়েটি
- আজকের খেলার সময়সূচি (২৫ জুলাই)