ঢাকা, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩
মালয়েশিয়ায় ফের প্রবাসী বাংলাদেশি গ্রেপ্তার
ডুয়া ডেস্ক : সাম্প্রতিক বছরগুলোতে অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ মালয়েশিয়া। দেশটির বিভিন্ন রাজ্যে থাকা অবৈধ অভিবাসীদের ব্যাপক ধরপাকড় চালাচ্ছেন। এবার মালয়েশিয়ার সেলাঙ্গর রাজ্যের কাজাংয়ের একটি অভিবাসী বসতিতে অভিযান চালিয়ে বাংলাদেশিসহ ৯৬ অবৈধ অভিবাসীকে গ্রেফতার করা হয়েছে। স্থানীয় সময় শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) ভোরে দেশটির ইমিগ্রেশন বিভাগ (জেআইএম) এ অভিযান চালায়।
জেআইএমের মহাপরিচালক দাতুক জাকারিয়া শাবান এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, "কাজাং এর আশেপাশে এনফোর্সমেন্ট ডিভিশন, ডিপো ও ডিটেনশন ম্যানেজমেন্ট ডিভিশন, এটিআইপিএসওএম, এএমএলএ প্রিভেনশন ডিভিশন, ইন্টিগ্রিটি ডিভিশন, জেআইএম পুত্রজায়া হেডকোয়ার্টার এবং মালয়েশিয়ান সিভিল ডিফেন্স ফোর্সের বিভিন্ন পদের ১১৬ কর্মকর্তা এ অভিযান চালায়।"
দাতুক জাকারিয়া শাবান আরও বলেন, ‘এ অভিযানে ১৩৫ জন বিদেশিকে চেক করা হয়। এর মধ্যে ৯৬ জনকে গ্রেফতার করা হয়, যাদের বয়স ২০ থেকে ৬৯ বছরের মধ্যে। গ্রেফতারকৃতরা বাংলাদেশ, মিয়ানমার ও ইন্দোনেশিয়ার নাগরিক।’
ইমিগ্রেশন ও পাসপোর্ট আইনের অধীনে এসব অভিবাসীদের গ্রেফতার করা হয়েছে বলে জানান দাতুক জাকারিয়া শাবান। তিনি বলেন, ‘পরবর্তী পদক্ষেপের জন্য সকল গ্রেফতারকৃতদের কেএলআইএ ইমিগ্রেশন ডিপোতে রাখা হয়েছে।’
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- ১১-২০ গ্রেডের চাকরিতে ভাইভার নম্বর বাড়ছে
- বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের ভাইভার তারিখ প্রকাশ
- আজকের বাজারে স্বর্ণের দাম (৭ সেপ্টেম্বর)
- নতুন পে-স্কেলে মোবাইল ভাতা পাবেন সরকারি চাকরিজীবীরা, কোন গ্রেডে কত?
- বিসিএস শিক্ষা ক্যাডারের ৬১৮ প্রভাষকের চাকরি স্থায়ীকরণ