×

ঢাকা, রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩

ইউপি নির্বাচন নিয়ে কাল ইসির গুরুত্বপূর্ণ বৈঠক

২০২৬ অক্টোবর ১১ ১৯:২৮:৩৩

ইউপি নির্বাচন নিয়ে কাল ইসির গুরুত্বপূর্ণ বৈঠক

নিজস্ব প্রতিবেদক: ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনসহ অন্যান্য স্থানীয় সরকার নির্বাচনের সময়সূচি নির্ধারণের বিষয়ে আগামীকাল সোমবার গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আসতে পারে। এ নিয়ে বৈঠক ডেকেছে নির্বাচন কমিশন (ইসি)।

রোববার (১১ অক্টোবর) নির্বাচন কমিশনের উপসচিব মো. শাহ্ আলম বৈঠকের বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সভাপতিত্বে কমিশনের ১৩-তম সভাটি সকাল সাড়ে ১০টায় অনুষ্ঠিত হবে। এতে নির্বাচন কমিশনারদের পাশাপাশি ইসির ঊর্ধ্বতন কর্মকর্তা ও সংশ্লিষ্ট প্রতিনিধিরা অংশ নেবেন।

নির্বাচন কমিশন জানিয়েছে, সভার আলোচ্যসূচিতে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় রাখা হয়েছে। এর মধ্যে রয়েছে বিভিন্ন স্তরের স্থানীয় সরকার পরিষদের নির্বাচন এবং সারা দেশে ধাপে ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচন আয়োজনের পরিকল্পনা ও সময়সূচি নির্ধারণ।

এ ছাড়া সভায় জাতীয় নির্বাচন পদক নীতিমালা ২০২৫-এর খসড়া প্রস্তাব অনুমোদনের বিষয়টি নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে। এ-সংক্রান্ত অন্যান্য বিষয়ও বৈঠকে বিস্তারিত পর্যালোচনা করা হবে।

ইমামুল

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত

জাতীয় এর অন্যান্য সংবাদ