×

ঢাকা, রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩

রাজধানীতে ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৫২

২০২৬ অক্টোবর ১১ ১২:০১:০৭

রাজধানীতে ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৫২

নিজস্ব প্রতিবেদক: রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৫২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময়ে তাঁদের বিরুদ্ধে ৩২টি মামলা করা হয়েছে।

রোববার ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. আকতার হোসেন এ তথ্য জানান।

তিনি জানান, গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে মিরপুর বিভাগে সর্বোচ্চ ১১৪ জন রয়েছেন। এ ছাড়া ওয়ারী বিভাগে ৬৬ জন, তেজগাঁও বিভাগে ৬০ জন, মতিঝিল বিভাগে ৫৫ জন, লালবাগ বিভাগে ৫৩ জন, গুলশান বিভাগে ৩৫ জন, উত্তরা বিভাগে ৩৩ জন, রমনা বিভাগে ২৫ জন এবং গোয়েন্দা বিভাগে ১১ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

অভিযানে উদ্ধার করা হয়েছে ১টি অবিস্ফোরিত ককটেল, ১টি অবিস্ফোরিত ককটেলের অংশবিশেষ, ৯০ গ্রাম গাঁজা, ৫৯৩১ পিস ইয়াবা ও ১৪৪ বোতল দেশি মদ। এ ছাড়া ১টি ক্যার্ভাড ভ্যান, ২টি লাইটার, ২টি কাঁচি, ৬টি মোবাইল ফোন, ১টি মোটরসাইকেল, ১টি চাপাতি, ১টি সিএনজি, ১টি ট্রাবল ব্যাগ এবং একজন ভিকটিম উদ্ধার করা হয়েছে।

ডিএমপি জানায়, রাজধানীর বিভিন্ন থানার এলাকায় অভিযান চালিয়ে এসব মাদকদ্রব্য ও আলামত উদ্ধার করা হয়। এ সময় সংশ্লিষ্ট ব্যক্তিদের গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

ইএইচপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত