ঢাকা, রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩
সৌদি বিমানবন্দরে হুতিদের হামলার নিন্দা জানাল বাংলাদেশ
নিজস্ব প্রতিবেদক: সৌদি আরবের রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে হুতিদের হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ। আজ রোববার দেওয়া এক বিবৃতিতে সরকার এ নিন্দা জানায়।
এর আগে গতকাল শনিবার বিমানবন্দরটিতে হামলার ঘটনা ঘটে। এতে দুই বাংলাদেশিসহ ১২ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন তিন শতাধিক মানুষ।
সরকারের বিবৃতিতে বলা হয়েছে, কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে হুতিদের প্রাণঘাতী হামলার নিন্দা জানাচ্ছে বাংলাদেশ। এ ঘটনায় হতাহতের মধ্যে দুজন বাংলাদেশি নাগরিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। আহত ব্যক্তিদের অনেকের অবস্থা আশঙ্কাজনক।
বিবৃতিতে আরও জানানো হয়, নিহত ও আহত বাংলাদেশিদের বিস্তারিত তথ্য সংগ্রহ এবং ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করতে রিয়াদে অবস্থিত বাংলাদেশ মিশন সৌদি কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ রাখছে।
বাংলাদেশ সরকার নিহত বাংলাদেশিদের পরিবারসহ হামলায় ক্ষতিগ্রস্ত সব পরিবারের প্রতি গভীর শোক ও আন্তরিক সমবেদনা জানিয়েছে। একই সঙ্গে আহত ব্যক্তিদের সবার দ্রুত ও পূর্ণাঙ্গ সুস্থতা কামনা করেছে। বিবৃতিতে বলা হয়, বেসামরিক মানুষের জীবন ও অবকাঠামো বিপন্ন করে এমন হামলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়; এ ধরনের হামলা অবিলম্বে বন্ধ করতে হবে।
হামলার পরিপ্রেক্ষিতে সৌদি আরবের সরকার ও দেশটির ভ্রাতৃপ্রতিম জনগণের প্রতি বাংলাদেশের দৃঢ় সংহতি আবারও তুলে ধরা হয়েছে বিবৃতিতে।
এতে আরও বলা হয়, আঞ্চলিক শান্তি, নিরাপত্তা ও স্থিতিশীলতা বজায় রাখার স্বার্থে বাংলাদেশ অবিলম্বে সংঘাত বন্ধের আহ্বান জানাচ্ছে। পাশাপাশি বেসামরিক নাগরিক ও অবকাঠামোর সুরক্ষা নিশ্চিত করা এবং সংলাপ ও কূটনীতির মাধ্যমে চলমান সংকটের শান্তিপূর্ণ সমাধানের ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।
এদিকে সম্প্রতি সৌদি আরবের সমর্থনপুষ্ট ইয়েমেনি সরকার হুতিদের বিরুদ্ধে হামলা জোরদার করেছে। ইরানের সমর্থনপুষ্ট এই গোষ্ঠীর নিয়ন্ত্রণে রয়েছে ইয়েমেনের রাজধানী সানাসহ গুরুত্বপূর্ণ অঞ্চল। সংঘাত তীব্র হওয়ার মধ্যে হুতিরা নিয়মিত সৌদি আরবের বিমানবন্দর ও তেল স্থাপনাসহ গুরুত্বপূর্ণ অবকাঠামো লক্ষ্য করে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ৬৪ জেলায় পুলিশে কনস্টেবল নিয়োগ, আবেদন ১৩ অক্টোবর
- আজকের বাজারে স্বর্ণের দাম (৫ অক্টোবর)
- প্রাণিসম্পদ অধিদপ্তরে ৫৩৮ পদে নিয়োগ, আবেদনের শেষ সময় ৬ অক্টোবর
- ঢাবির সমাজবিজ্ঞান বিভাগে শিক্ষক নিয়োগ
- মেসির শেষ আন্তর্জাতিক ম্যাচ, বাংলাদেশে দেখবেন যেভাবে
- আধুনিক প্রযুক্তিতে শিল্প এগিয়ে নিতে হবে: রিজভী
- এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের পে স্কেল নিয়ে যা জানা গেল
- ‘রইদ’-এর ঝুলিতে তিন পুরস্কার, সেরা অভিনেত্রী নাজিফা তুষি
- শিশুশ্রম বন্ধে সম্মিলিত উদ্যোগের আহ্বান ডেপুটি স্পিকারের
- ১২ কেজি এলপিজির দাম বাড়ল
- প্রবাসের ঠিকানা বদলায় শিকড়ের পরিচয় নয়
- এস আলমের কোম্পানির ওপর নিষেধাজ্ঞা তুলে নিল
- এমপিওভুক্ত শিক্ষকদের জন্য বড় দুঃসংবাদ
- জাবির জঙ্গলে গভীর রাতে তিন নারীসহ পাঁচ বহিরাগত আটক
- প্রধান শিক্ষক নিয়োগে হাইকোর্টের রায় স্থগিত