×

ঢাকা, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

কুমিল্লায় ধানক্ষেতের পাশে স্কুলছাত্রীর মরদেহ

২০২৬ অক্টোবর ০৮ ২১:১১:৩৫

কুমিল্লায় ধানক্ষেতের পাশে স্কুলছাত্রীর মরদেহ

নিজস্ব প্রতিবেদক: কুমিল্লায় স্কুলছাত্র অপ্রতিম হত্যার ঘটনার রেশ কাটতে না কাটতেই জান্নাতুত তাজমীন (১৩) নামে আরও এক স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৮ অক্টোবর) লালমাই উপজেলার জগতপুর গ্রামের একটি ধানক্ষেতের পাশ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। ঘটনাস্থলে মরদেহের পাশে পড়ে থাকা একটি সিএনজিচালিত অটোরিকশাও জব্দ করেছে পুলিশ।

জান্নাতুত তাজমীন কুমিল্লা নগরীর ফরিদা বিদ্যায়তন স্কুলের সপ্তম শ্রেণিতে পড়ত। সে যশোর সদর উপজেলার ছাতিয়ানতলা গ্রামের আব্দুল আলিমের মেয়ে। তার বাবা একটি ওষুধ কোম্পানিতে চাকরি করেন। বাবার চাকরির সুবাদে দীর্ঘদিন ধরে পরিবারের সঙ্গে কুমিল্লা নগরীর রেসকোর্স এলাকায় বসবাস করছিল জান্নাতুত তাজমীন।

লালমাই থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশের ভাষ্য, বৃহস্পতিবার সকালে স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে কিশোরীর মরদেহ উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

ওসি মিজানুর রহমান জানান, মরদেহে আঘাতের চিহ্ন রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, কিশোরীকে হত্যা করা হয়েছে। তবে এ ঘটনায় কারা জড়িত, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। ঘটনার রহস্য বের করতে পুলিশের একাধিক দল কাজ করছে। পরে বিস্তারিত জানানো হবে।

ইমামুল

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত