ঢাকা, মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ২ চৈত্র ১৪৩২
লিবিয়ায় ১৭ বাংলাদেশিকে উদ্ধার
ডুয়া ডেস্ক : ২ বছরের অধিক সময় ধরে ত্রিপোলির মেতিগায় স্থানীয় কর্তৃপক্ষের হেফাজতে থাকা ১৭ বাংলাদেশি নাগরিককে মুক্ত করেছে লিবিয়ার বাংলাদেশি দূতাবাস।
স্থানীয় সময় বুধবার (২৬ ফেব্রুয়ারি) ত্রিপোলীর বাংলাদেশ দূতাবাস এই তথ্য জানিয়েছে।
ত্রিপলীর দূতাবাস জানায়, আমাদের আন্তরিক প্রচেষ্টার ফলে ১৭ জন বাংলাদেশি নাগরিককে মুক্ত করা সম্ভব হয়েছে। তারা দুই বছরেরও বেশি সময় ধরে ত্রিপোলির মেতিগায় স্থানীয় কর্তৃপক্ষের হেফাজতে ছিলেন। লিবিয়ার সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ২৫ ফেব্রুয়ারি তাদের দূতাবাসের প্রতিনিধির কাছে হস্তান্তর করে। মুক্তিপ্রাপ্ত সব বাংলাদেশি বর্তমানে শারীরিকভাবে সুস্থ আছেন।
দূতাবাস তাদের নিজ নিজ আত্মীয়স্বজনের কাছে পৌঁছে দেওয়ার প্রয়োজনীয় ব্যবস্থা করেছে বলেও জানানো হয়।
বাংলাদেশ দূতাবাস প্রবাসী বাংলাদেশিদের স্বার্থ রক্ষায় দৃঢ়প্রতিজ্ঞ। রাষ্ট্রদূত ও শ্রমমন্ত্রী লিবিয়ার বিভিন্ন মন্ত্রণালয় এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে একাধিক আনুষ্ঠানিক ও অনানুষ্ঠানিক বৈঠক করেছেন। দূতাবাসের ধারাবাহিক কূটনৈতিক প্রচেষ্টার ফলস্বরূপ, অবশেষে লিবিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সক্রিয় সহযোগিতায় ১৭ জন বাংলাদেশি নাগরিককে মুক্ত করা সম্ভব হয়েছে।
মুক্তিপ্রাপ্ত নাগরিকদের মধ্যে রয়েছেন- মাদারীপুরের রেজাউল গোরামী, তানভীর ইসলাম, মো. সজিব মাতব্বর, রাজাউল, সিরাজুল ইসলাম, মো. রাকিব বেপারি; শরীয়তপুরের সোহেল হোসেন, জসিম; সুনামগঞ্জের তানজিদ মিয়া, আবুল বাশার; গোপালগঞ্জের মো. আলী হোসাইন, ফয়সাল; ফরিদপুরের রাব্বি মুন্সি; সিলেটের ইন্দ্রজিৎ বিশ্বাস; সাতক্ষীরার আবু সাঈদ; ঢাকার আল-ইসলাম এবং নোয়াখালীর মো. সাইফুল ইসলাম।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম পাকিস্তান ২য় ওয়ানডে: সরাসরি Live দেখুন এখানে
- বাংলাদেশ বনাম পাকিস্তান ১ম ওয়ানডে: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- বাংলাদেশ বনাম পাকিস্তান ২য় ওয়ানডে: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- বাংলাদেশ বনাম পাকিস্তান: খেলাটি সরাসরি দেখুন
- নবনিযুক্ত উপাচার্যকে ঢাবি অ্যালামনাইয়ের শুভেচ্ছা
- ক্ষেপণাস্ত্র হা'মলায় নেতানিয়াহুর মৃত্যু, দাবি ইরানি গণমাধ্যমের
- মাদরাসা শিক্ষকদের ঈদ বোনাসের চেক ছাড়
- বইমেলায় ঢাবি শিক্ষক মুমিত আল রশিদের বই 'ইরানি প্রেমের গল্প : রূপ ও সৌরভ'
- ব্যবসায়িক সাফল্যে নতুন রেকর্ড গড়ল লাফার্জহোলসিম বাংলাদেশ
- এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের উৎসব ভাতা নিয়ে সুখবর দিল মাউশি
- শহীদ মিনারে প্রকাশ্যে কনটেন্ট ক্রিয়েটরকে গুলি
- নাহিদ-তানজিদ ঝড়ে লণ্ডভণ্ড সফরকারীরা, শুভসূচনা বাংলাদেশের
- স্বাস্থ্য অধিদপ্তরের নতুন ডিজি ঢাবি অ্যালামনাই সদস্য ডা. প্রভাত চন্দ্র বিশ্বাস
- পিএসসিতে ১১১টি নন-ক্যাডার পদে নিয়োগ বিজ্ঞপ্তি, আবেদন যেভাবে
- ঢাবি ভিসির পদত্যাগ নিয়ে যা বলছেন শিক্ষামন্ত্রী