×

ঢাকা, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

আজ রাজধানীর যেসব মার্কেট-দোকানপাট বন্ধ থাকবে 

২০২৬ অক্টোবর ০৮ ০৯:২৯:০৯

আজ রাজধানীর যেসব মার্কেট-দোকানপাট বন্ধ থাকবে 

নিজস্ব প্রতিবেদক: রাজধানীতে দৈনন্দিন প্রয়োজন মেটাতে বিভিন্ন কাজে প্রতিদিনই মানুষকে এক এলাকা থেকে অন্য এলাকায় যেতে হয়। তবে বাইরে বের হওয়ার আগে সংশ্লিষ্ট এলাকার দোকানপাট ও মার্কেট খোলা থাকবে কি না, তা জানা না থাকলে গিয়ে পড়তে হয় বিড়ম্বনায়। এতে জরুরি কাজ যেমন ব্যাহত হয়, তেমনি নষ্ট হয় মূল্যবান সময়।

তাই বৃহস্পতিবার (৮ অক্টোবর) রাজধানীর কোথায় কোথায় দোকানপাট ও মার্কেট বন্ধ থাকবে, তা আগে থেকেই জেনে নেওয়া ভালো।

যেসব এলাকার দোকানপাট বন্ধ থাকবে

মোহাম্মদপুর, আদাবর, শ্যামলী, গাবতলী, টেকনিক্যাল, কল্যাণপুর, আসাদগেট, ইস্কাটন, মগবাজার, বেইলি রোড, সিদ্ধেশ্বরী, মালিবাগের একাংশ, শাহজাহানপুর, শান্তিনগর, শহীদবাগ, শান্তিবাগ, ফকিরাপুল, পল্টন, মতিঝিল, টিকাটুলী, আরামবাগ, কাকরাইল, বিজয়নগর, সেগুনবাগিচা, হাইকোর্ট ভবন এলাকা ও রমনা শিশুপার্ক।

বন্ধ থাকবে যেসব মার্কেট

মোহাম্মদপুর টাউন হল মার্কেট, কৃষি মার্কেট, আড়ং, বিআরটিসি মার্কেট, শ্যামলী হল মার্কেট, মুক্তিযোদ্ধা সুপারমার্কেট, মাজার কো-অপারেটিভ মার্কেট, মুক্ত বাংলা শপিং কমপ্লেক্স, শাহ্ আলী সুপারমার্কেট, মিরপুর স্টেডিয়াম মার্কেট, মৌচাক মার্কেট, আনারকলি মার্কেট, ফরচুন শপিংমল, আয়েশা শপিং কমপ্লেক্স, কর্ণফুলী গার্ডেন সিটি, কনকর্ড টুইন টাওয়ার, ইস্টার্ন প্লাস, সিটি হার্ট, জোনাকি সুপার মার্কেট, গাজী ভবন, পল্টন সুপার মার্কেট, স্টেডিয়াম মার্কেট-১ ও ২, গুলিস্তান কমপ্লেক্স, রমনা ভবন, খদ্দর মার্কেট, পীর ইয়ামেনি মার্কেট, বায়তুল মোকাররম মার্কেট ও সাকুরা মার্কেট।

বৃহস্পতিবার এসব এলাকার মার্কেট ও দোকানপাট বন্ধ থাকায় প্রয়োজনীয় কেনাকাটা বা অন্যান্য কাজে যাওয়ার আগে সংশ্লিষ্ট এলাকার তথ্য জেনে বের হলে অনাকাঙ্ক্ষিত বিড়ম্বনা এড়ানো সম্ভব।

ইএইচপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত

বিশ্ববাজারে কমেছে স্বর্ণের দাম

বিশ্ববাজারে কমেছে স্বর্ণের দাম

আন্তর্জাতিক ডেস্ক: বিশ্ববাজারে বুধবার স্বর্ণের দরে সামান্য পতন দেখা গেছে। যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভের সেপ্টেম্বরের বৈঠকের কার্যবিবরণী প্রকাশের অপেক্ষায় রয়েছেন বিনিয়োগকারীরা।... বিস্তারিত