ঢাকা, সোমবার, ৫ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩
নির্বাচনে নারীর কার্যকর অংশগ্রহণ নিশ্চিত করতে হবে: সিইসি
নিজস্ব প্রতিবেদক: নির্বাচনে নারীদের শুধু সংখ্যাগত উপস্থিতি নয়, সিদ্ধান্ত গ্রহণে তাদের কার্যকর অংশগ্রহণ নিশ্চিত করাকে বেশি গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীন। তাঁর মতে, ভোটার হিসেবে শুধু লাইনে দাঁড়ানো যথেষ্ট নয়; সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়ায় নারীদের সত্যিকারের উপস্থিতি ও প্রভাব থাকতে হবে। তিনি বলেন, ঠাকুরগাঁও-১ আসনের মতো অনেক নির্বাচনী এলাকায় পুরুষের তুলনায় নারী ভোটারের সংখ্যা বেশি। তাই রাজনীতি ও নির্বাচনে নারীদের সমান সুযোগ তৈরিতে কার্যকর ‘লেভেল প্লেয়িং ফিল্ড’ নিশ্চিত করা এখন সময়ের দাবি।
সোমবার (৫ অক্টোবর) নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউটে (ইটিআই) ইউএন ইলেকটোরাল প্রজেক্টের উদ্যোগে আয়োজিত জেন্ডার সমতা বিষয়ক এক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন সিইসি।
গণতান্ত্রিক ও নির্বাচনী প্রতিষ্ঠানগুলো শক্তিশালী করার প্রয়োজনীয়তার ওপর জোর দিয়ে প্রধান নির্বাচন কমিশনার বলেন, এসব প্রতিষ্ঠান শক্তিশালী না হলে কোনো সংস্কারই স্থায়ী রূপ পাবে না। একই সঙ্গে দেশের নিজস্ব সংস্কৃতি, মূল্যবোধ ও সামাজিক বিশ্বাস বিবেচনায় নিয়ে নারীর ক্ষমতায়ন ও প্রতিনিধিত্ব নিশ্চিত করার কৌশল নির্ধারণের ওপর গুরুত্ব দেন তিনি।
আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে নারী ভোটারের উপস্থিতি ব্যাপক হলেও নারী প্রার্থীর সংখ্যা উল্লেখযোগ্যভাবে কম থাকবে বলে জানান সিইসি। তিনি বলেন, এটি দেশের রাজনৈতিক কাঠামোর একটি বড় বাস্তবতা এবং এমন পরিস্থিতিতে রাতারাতি পরিবর্তন আনা অত্যন্ত কঠিন। মাঠপর্যায়ে নারী নেতৃত্বের ঘাটতি কাটাতে ব্যাপক পরিসরে সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করতে হবে।
নারীর অংশগ্রহণ বাড়ানোর ক্ষেত্রে অনুমাননির্ভর উদ্যোগের পরিবর্তে তথ্যভিত্তিক সুনির্দিষ্ট পলিসি বা নীতি প্রণয়নের প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন তিনি।
কর্মশালায় নির্বাচন কমিশনের কর্মকর্তা ও জাতিসংঘের প্রতিনিধিসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে অংশ নেওয়া অতিথিরাও সুষ্ঠু ও জেন্ডার-সংবেদনশীল নির্বাচনী পরিবেশ বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- একসঙ্গে ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার করল সরকার, দেখুন তালিকা
- ৩৯ পদে ১০০ জনকে নিয়োগ দেবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়
- ৪৩ পদে নিয়োগ দেবে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়, আবেদন অনলাইনে
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৯ সেপ্টেম্বর)
- এইচএসসি পাসেই ৪৭ পদে চাকরি দেবে জেলা প্রশাসকের কার্যালয়
- একাদশে দ্বিতীয় ধাপে আবেদনের সুযোগ, আবেদন করবেন যেভাবে
- ওয়ালটনে টেরিটরি সেলস ম্যানেজার পদে নিয়োগ
- মাসে ৩৫শ রিঙ্গিত বৃত্তিতে মালায়ায় পিএইচডির সুযোগ
- অক্টোবরে জ্বালানি তেলের নতুন দাম ঘোষণা মন্ত্রণালয়ের
- বেঙ্গল কমার্শিয়াল ব্যাংকে চাকরি, আবেদন ১৭ অক্টোবর পর্যন্ত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩০ সেপ্টেম্বর)
- চার জেলায় নতুন জেলা প্রশাসক নিয়োগ
- ১ অক্টোবর ফেনী সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী
- আইএফআইসি ব্যাংকের অনুদান-বৃত্তি পেলেন ঢাবির ৮০ শিক্ষার্থী
- পে স্কেল বাস্তবায়নে মাউশির নতুন নির্দেশনা