ঢাকা, সোমবার, ৫ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩
এসএসসি-দাখিল ভোকেশনালের ৩৪ কেন্দ্র সচিবকে শোকজ
নিজস্ব প্রতিবেদক: এসএসসি (ভোকেশনাল) ও দাখিল (ভোকেশনাল) পরীক্ষার ৩৪টি কেন্দ্রের বিষয়ে ব্যাখ্যা চেয়েছে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড। এসব কেন্দ্র কেন বাতিল করা হবে না, তা জানতে সংশ্লিষ্ট কেন্দ্র সচিবদের কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। আগামী ৭ অক্টোবরের মধ্যে লিখিত জবাব দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
রোববার (৪ অক্টোবর) এ-সংক্রান্ত নোটিশ জারি করা হয়। কারিগরি শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রকৌশলী মো. আবুল কালাম আজাদ নোটিশে স্বাক্ষর করেছেন।
নোটিশে বলা হয়েছে, নবম ও দশম শ্রেণির পরীক্ষার ক্ষেত্রে ‘পরীক্ষা পরিচালনা সংক্রান্ত নীতিমালা ২০১২’-এর ধারা ২৮(ক) ও (ঘ) অনুযায়ী কেন সংশ্লিষ্ট কেন্দ্রগুলো বাতিল করা হবে না, তার লিখিত জবাব আগামী ৭ অক্টোবরের মধ্যে পরীক্ষা নিয়ন্ত্রকের কাছে ই-মেইলে পাঠাতে হবে।
কারিগরি শিক্ষা বোর্ডের নোটিশ অনুযায়ী, কারণ দর্শানোর তালিকায় থাকা ৩৪টি কেন্দ্র হলো—
১. কোড: ১১০০৯ — অটোয়ারী সরকারি পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়, ছোটদাপ, অটোয়ারী, পঞ্চগড়।
২. কোড: ১৩০১৪ — খানসামা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়, খানসামা, দিনাজপুর।
৩. কোড: ১৩০৩১ — ভবানীপুর ইসলামিয়া কামিল মাদ্রাসা, পোঃ পার্বতীপুর, দিনাজপুর।
৪. কোড: ১৬০২৭ — বেগম রোকেয়া টেকনিক্যাল স্কুল অ্যান্ড বিএম কলেজ, মিঠাপুকুর, রংপুর।
৫. কোড: ১৬০১৫ — বাসপুকুরিয়া এসএসসি (ভোকেশনাল) ইনস্টিটিউট, খালাসপীর, পীরগঞ্জ, রংপুর।
৬. কোড: ১৭০১৭ — নাগেশ্বরী কেরামতিয়া বহুমুখী উচ্চ বিদ্যালয়, নাগেশ্বরী, কুড়িগ্রাম।
৭. কোড: ১৮০০২ — কামদিয়া দ্বিমুখী হাই স্কুল, গোবিন্দগঞ্জ, গাইবান্ধা।
৮. কোড: ১৮০৩৯ — এম এম মোত্তালিব টেকনিক্যাল অ্যান্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজ, গোবিন্দগঞ্জ, গাইবান্ধা।
৯. কোড: ১৮০২৭ — দক্ষিণ কামারজানি হাই স্কুল, গাইবান্ধা সদর, গাইবান্ধা।
১০. কোড: ১৮০৯৪ — শ্যামপুর টেকনিক্যাল অ্যান্ড ভোকেশনাল ইনস্টিটিউট, সাঘাটা, গাইবান্ধা।
১১. কোড: ১৮০১৮ — ধর্মপুর এসআইভি (ভোকেশনাল) স্কুল ও কারিগরি কলেজ, সুন্দরগঞ্জ, গাইবান্ধা।
১২. কোড: ২০০০৫ — নন্দীগ্রাম সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয়, নন্দীগ্রাম, বগুড়া।
১৩. কোড: ২৩১১১ — সিটি টেকনিক্যাল অ্যান্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজ, ২১৫ হড়গ্রাম নতুনপাড়া, সিটি বাইপাস রোড, পোঃ রাজশাহী কোর্ট, রাজপাড়া, রাজশাহী।মন্তব্য: জেলা প্রশাসক, রাজশাহীর পত্রের প্রেক্ষিতে।
১৪. কোড: ২৫০৫৪ — কাজীপুর থানা সদর বিএম কলেজ, কাজীপুর, সিরাজগঞ্জ।
১৫. কোড: ২৬০১০ — বেড়া পাইলট গার্লস হাই স্কুল, বেড়া, পাবনা।
১৬. কোড: ২৭০১১ — বেগম হামিদা সিদ্দিক মাধ্যমিক বিদ্যালয়, বড়িয়া, কুষ্টিয়া।
১৭. কোড: ৩৫০১৯ — শাহাপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়, ডুমুরিয়া, খুলনা।
১৮. কোড: ৩৫১৩৫ — হাড়িখালী ভোকেশনাল ট্রেনিং ইনস্টিটিউট, তেরখাদা, খুলনা।
১৯. কোড: ৩৯০২৫ — লেবুখালী সরকারি হাবিবুল্লাহ উচ্চ বিদ্যালয়, দুমকি, পটুয়াখালী।
২০. কোড: ৪৪০০৭ — রাজৈর গার্লস হাই স্কুল, রাজৈর, মাদারীপুর।
২১. কোড: ৪৬০৬০ — সৈয়দা সাজেদা চৌধুরী উচ্চ বালিকা বিদ্যালয়, পোঃ চাঁদহাট, নগরকান্দা, ফরিদপুর।
২২. কোড: ৫০০২০ — হাজারীবাগ উচ্চ বালিকা বিদ্যালয়, হাজারীবাগ, ঢাকা।
২৩. কোড: ৫০০০৪ — কোন্ডা উচ্চ বিদ্যালয়, পোঃ নগর কোন্ডা, সাভার, ঢাকা।
২৪. কোড: ৫১০০৪ — হোসেনপুর শম্ভুপুরা পিরোজপুর ইউনিয়ন উচ্চ বিদ্যালয়, সোনারগাঁও, নারায়ণগঞ্জ।
২৫. কোড: ৫৩০১৫ — সিরাটি এ কে উচ্চ বিদ্যালয়, কাপাসিয়া, গাজীপুর।
২৬. কোড: ৫৪০০৫ — সাকিনা মেমোরিয়াল বালিকা হাই স্কুল, ধনবাড়ি, মধুপুর, টাঙ্গাইল।
২৭. কোড: ৪৫০১০ — রাহিলা কাদের উচ্চ বিদ্যালয়, বকশীগঞ্জ, জামালপুর।
২৮. কোড: ৫৯০০১ — বাজিতপুর আর এন গার্লস হাই স্কুল, বাজিতপুর, কিশোরগঞ্জ।
২৯. কোড: ৫৯০১৬ — সহশ্রাম ছাইমুন নেছা ফাজিল (স্নাতক) মাদ্রাসা, কটিয়াদী, কিশোরগঞ্জ (দাখিল ভোকেশনাল)।
৩০. কোড: ৬৫০০৫ — চৌদ্দগ্রাম ফয়জুন্নেছা মহিলা মাদ্রাসা, চৌদ্দগ্রাম, কুমিল্লা।
৩১. কোড: ৬৬০৪০ — সুজাতপুর নেছারিয়া উচ্চ বিদ্যালয়, পোঃ নন্দলালপুর, মতলব (উত্তর), চাঁদপুর।
৩২. কোড: ৬৯০০২ — ফাজিলপুর ওলিউর রহমান কাদেরি হাই স্কুল, ফাজিলপুর, ফেনী।
৩৩. কোড: ৭৪০০১ — রামু খিজারী সরকারি উচ্চ বিদ্যালয়, রামু, কক্সবাজার।
৩৪. কোড: ৭৪০৭১ — আল ফারুক আদর্শ দাখিল মাদ্রাসা, চৌমুহনী, কুতুবদিয়া, কক্সবাজার (দাখিল ভোকেশনাল)।
কারিগরি শিক্ষা বোর্ডের নোটিশে বিষয়টিকে ‘অতীব গুরুত্বপূর্ণ’ হিসেবে উল্লেখ করা হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে সংশ্লিষ্ট কেন্দ্র সচিবদের কারণ দর্শানোর লিখিত জবাব পরীক্ষা নিয়ন্ত্রকের ই-মেইলে পাঠাতে হবে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- একসঙ্গে ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার করল সরকার, দেখুন তালিকা
- ৩৯ পদে ১০০ জনকে নিয়োগ দেবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়
- ৪৩ পদে নিয়োগ দেবে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়, আবেদন অনলাইনে
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৯ সেপ্টেম্বর)
- এইচএসসি পাসেই ৪৭ পদে চাকরি দেবে জেলা প্রশাসকের কার্যালয়
- একাদশে দ্বিতীয় ধাপে আবেদনের সুযোগ, আবেদন করবেন যেভাবে
- ওয়ালটনে টেরিটরি সেলস ম্যানেজার পদে নিয়োগ
- মাসে ৩৫শ রিঙ্গিত বৃত্তিতে মালায়ায় পিএইচডির সুযোগ
- বেঙ্গল কমার্শিয়াল ব্যাংকে চাকরি, আবেদন ১৭ অক্টোবর পর্যন্ত
- অক্টোবরে জ্বালানি তেলের নতুন দাম ঘোষণা মন্ত্রণালয়ের
- চার জেলায় নতুন জেলা প্রশাসক নিয়োগ
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩০ সেপ্টেম্বর)
- ১ অক্টোবর ফেনী সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী
- শিক্ষার্থীদের প্রত্যাশার বিশ্ববিদ্যালয় হবে ডিসিইউ: উপাচার্য
- আইএফআইসি ব্যাংকের অনুদান-বৃত্তি পেলেন ঢাবির ৮০ শিক্ষার্থী